নান্দাইলে বজ্রপাতে নিহত ১
নান্দাইল (ময়মনসিংহ) প্রতিনিধি
প্রকাশ: রোববার, ২৫ সেপ্টেম্বর, ২০২২, ৫:৪৮ পিএম (ভিজিট : ২৬১)

X
ময়মনসিংহের নান্দাইল উপজেলায় রোববার (২৫ সেপ্টেম্বর) বিকেল ৩টার সময় বজ্রপাতে এক কৃষকের মৃত্যু হয়েছে।
জানা যায়, উপজেলার চন্ডিপাশা ইউনিয়নের ফুলবাড়ীয়া গ্রামের আব্দুল আলীর পুত্র মো. হারুনুর রশিদ (৫৫)। রোববার দুপুরে বাড়ির সামনে মাচায় বসে সুপারি কাটছিল । হঠাৎ আকাশ মেঘাচ্ছন্ন হয়ে ঘুরি ঘুরি বৃষ্টি ও বজ্রপাত হয়।
এ অবস্থায় হঠাৎ এক বজ্রপাত তার উপর পড়লে তাৎক্ষণিক সে মাটিতে লুটিয়ে পড়ে এবং ঘটনাস্থলে মৃত্যুবরণ করেন বলে জানান এলাকাবাসী।
বাবু/জাহিদ