রূপগঞ্জে স্বেচ্ছাসেবক লীগের সম্মেলন অনুষ্ঠিত

রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি

সারাবাংলা

নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার রূপগঞ্জ ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সদস্য সংগ্রহ ও কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। রোববার (২৫ সেপ্টেম্বর) বিকেলে

2022-09-25T17:52:19+00:00
2022-09-25T17:55:16+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
রূপগঞ্জে স্বেচ্ছাসেবক লীগের সম্মেলন অনুষ্ঠিত
রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ: রোববার, ২৫ সেপ্টেম্বর, ২০২২, ৫:৫২ পিএম  আপডেট: ২৫.০৯.২০২২ ৫:৫৫ পিএম  (ভিজিট : ৩০২)
X

নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার রূপগঞ্জ ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সদস্য সংগ্রহ ও কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। রোববার (২৫ সেপ্টেম্বর) বিকেলে রূপগঞ্জ ইউনিয়নের ইছাপুড়া এলাকার ইউসুফগঞ্জ স্কুল অ্যান্ড কলেজ মাঠে  এ কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়। 

ইউনিয়ন স্বেচ্ছাসেবকলীগের আয়োজনে সভায় সভাপতিত্ব করেন, রূপগঞ্জ ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সভাপতি শাহ মোহাম্মদ জিলানী ভান্ডারী। এতে প্রধান অতিথি ছিলেন, স্বেচ্ছাসেবক লীগের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি আলহাজ্ব আব্দুল আলীম। 

অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, রূপগঞ্জ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব সালাউদ্দিন ভুইয়া, স্বেচ্ছাসেবক লীগের জাতীয় পরিষদের সদস্য সুমন দেওয়ান, ফাতেমা ইসলাম রাহা কাজী, ঢাকা মহানগড় স্বেচ্ছাসেবক লীগের যুগ্ন সাধারন সম্পাদক আমজাত হোসেন, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি প্রার্থী ইমন হাসান খোকন, রূপগঞ্জ ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগ সভাপতি প্রার্থী রহমত উল্লাহসহ আরো অনেকে।

সভায় ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ড থেকে মিছিল নিয়ে নেতাকর্মীরা এসে কর্মী সমাবেশে যোগদান করেন। রূপগঞ্জ ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগ সভাপতি প্রার্থী রহমত উল্লাহ’র শোডাউনটি ছিলো চোখে পড়ার মতো। 

বাবু/জাহিদ






Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy