মসজিদ-ঈদগাহ অক্ষুন্ন রেখে
আশুগঞ্জ-আগরতলা ফোর লেন সড়ক নির্মাণের দাবি
আখাউড়া (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি
প্রকাশ: রোববার, ২৫ সেপ্টেম্বর, ২০২২, ৬:১৩ পিএম (ভিজিট : ৪৬৬)

X
ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় একটি জামে মসজিদ ও ঈদগাহ মাঠ অক্ষুন্ন রেখে প্রস্তাবিত আশুগঞ্জ-আখাউড়া-আগরতলা ফোর লেন সড়ক নির্মাণ করার দাবি জানিয়েছে ঈদগাহ কমিটি। রোববার (২৫ সেপ্টেম্বর) দুপুরে বঙ্গের চর জামে মসজিদ ও ধলেশ্বর ঈদগাহ কমিটির পক্ষে কমিটির সভাপতি ও সুপ্রীম কোর্টের আইনজীবি আকছির এম চৌধুরী এলাকাবাসীর এ দাবি সম্বলিত একটি আবেদন উপজেলা নির্বাহী অফিসার অংগ্যজাই মারমার নিকট জমা দিয়েছেন।
ঈদগাহ কমিটি সূত্রে জানা যায়, প্রস্তাবিত আখাউড়া-আগরতলা ফোর লেন সড়কের বর্তমান নকশা অনুযায়ী সড়ক নির্মাণ করা হলে বঙ্গের চর গ্রামের বহু টাকা ব্যয়ে নির্মিত দক্ষিণ ইউনিয়নের দৃষ্টি নন্দন মসজিদ এবং ধলেশ্বর ঈদগাহ মাঠটির অস্তিত্ব বিলিন হয়ে যাবে। এতে অত্র এলাকার ৭/৮টি গ্রামের কয়েক হাজার মানুষের নামাজের ঈদগাহ মাঠটি নষ্ট হয়ে যাবে। পাশাপাশি সুন্দর বড় মসজিদটি ক্ষতিগ্রস্ত হবে। কিন্তু ফোর লেনের নকশাটি সামান্য পরিবর্তন করলে মসজিদ ও ঈদগাহ মাঠটি রক্ষা পাবে। এলাকাবাসী মসজিদ ও ঈদগাহ অক্ষুন্ন রাখে সড়ক নির্মাণ করার দাবি জানান।
এ ব্যপারে বঙ্গের চর মসজিদ ও ঈদগাহ কমিটির সভাপতি ও সুপ্রীম কোর্টের আইনজীবি আকছির এম চৌধুরী বলেন, আমরা সড়ক নির্মাণের বিরোধী নই। মসজিদ ও ঈদগাহ রক্ষা করে রাস্তা নির্মাণের দাবি জানাচ্ছি। জানতে চাইলে উপজেলা নির্বাহী অফিসার অংগ্যজাই মারমা বলেন, আমি জেলায় মিটিংয়ে আছি। শুনেছি একটি আবেদন দিয়েছে।
বাবু/জাহিদ