নেত্রকোণায় নদীপথ খনন না করলে, মরুভূমিতে পরিণত হবে

সোহেল খান দূর্জয়, নেত্রকোণা

সারাবাংলা

নদী মাতৃক দেশ আমাদের বাংলাদেশ। আজ আমাদের নদীগুলো হারিয়ে যেতে বসেছে খননের অভাবে। আর এই নদী গুলো খনন

2022-09-25T18:44:03+00:00
2022-09-25T18:48:53+00:00
শনিবার ৮ আগস্ট ২০২৬ ২৪ শ্রাবণ ১৪৩৩
শনিবার ৮ আগস্ট ২০২৬
   
নেত্রকোণায় নদীপথ খনন না করলে, মরুভূমিতে পরিণত হবে
সোহেল খান দূর্জয়, নেত্রকোণা
প্রকাশ: রোববার, ২৫ সেপ্টেম্বর, ২০২২, ৬:৪৪ পিএম  আপডেট: ২৫.০৯.২০২২ ৬:৪৮ পিএম  (ভিজিট : ২৪০)
X

নদী মাতৃক দেশ আমাদের বাংলাদেশ। আজ আমাদের নদীগুলো হারিয়ে যেতে বসেছে খননের অভাবে। আর এই নদী গুলো খনন না করতে পারলে আমাদের নেত্রকোণা মরুভূমিতে পরিণত হবে।

জাতীয় নদী দিবস উপলক্ষ্যে রোববার (২৫ সেপ্টেম্বর) সকাল ১০টায় আব্দুর রহমান ফাউন্ডেশন বাংলাদেশ (এআরএফবি)’র সহযোগিতায় জেলা সার্কিট হাউসের সম্মেলন কক্ষে আয়োজিত বাংলাদেশ পরিবেশ আইনবিদ সমিতি (বেলা)’র  “মগড়া নদী দখল ও দূষণ রোধ শীর্ষক ইস্যু বেইজ আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন নেত্রকোণা জেলা প্রশাসক অঞ্জনা খান মজলিশ।

তিনি বলেন, নদীর অবৈধ দখলদার ও দূষণমুক্ত আমাদের করতে হবে, বিআরএস মুলে যারা অবৈধ ভাবে নদী দখল নিয়েছেন সেটা সঠিক নয়। আমরা সিএস রের্কড মুলে নদীর মুল গতি পথকে সঠিক রেখে খনন কাজসহ নদীর নিজস্ব গতি ধারায় প্রভাহের ব্যবস্থা করব। পাশাপাশি স্থায়ী পিলার স্থাপন করে সীমানা নির্ধারণ করব। তিনি বিভিন্ন সামাজিক সংগঠন গুলোকে দখল ও দূষণ মুক্ত করার জন্য কাজ করার আহব্বান জানান।

এআরএফবি’র চেয়ারম্যান সাংবাদিক দিলওয়ার খান এর সভাপতিত্বে ও মুহা. জহিরুল ইসলাম অসীম এর সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট (শিক্ষা ও আইসিটি) আব্দুল্লাহ আল মনসুর, অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ ফখরুজ্জামান জুয়েল, জেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এম. মুখলেছুর রহমান খান, পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মোঃ সারোয়ার জাহান, নেজারত ডেপুটি কালেক্টর (এনডিসি) মেহেদী হাসান, বেলার বিভাগীয় সমন্বয়কারী গৌতম চন্দ চন্দ্রসহ অন্যান্য সাংবাদিক, এডভোকেট, সুধীজন, পরিবেশ কর্মী ও সমাজকর্মীবৃন্দ।

এসময় বেলার কার্যক্রম নিয়ে আলোচনা করেন গৌতম চন্দ চন্দ্র, কী-নোট পেপার ও পাওয়ার পয়েন্ট উপস্থাপনা করেন বেলার নেটওয়ার্ক মেম্বার কৃষিবিদ মুসতাসিম বিল্লাহ। পরে অংশীজনরা মগড়ার নদী দখল ও দূষণ রোধ ও করনীয় নিয়ে এক মুক্ত আলোচনায় অংশ গ্রহণ করেন।

বাবু/জাহিদ





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : bulletinadbd@gmail.com
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy