বগুড়ায় ইয়াবাসহ আটক ২

বগুড়া ব্যুরো

সারাবাংলা

বগুড়ায় মাদক বিরোধী অভিযানে সাড়ে তিন হাজার পিচ ইয়াবা ট্যাবলেটসহ দুই মাদক কারবারীকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা (ডিবি)

2022-09-25T18:52:19+00:00
2022-09-25T18:52:19+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
বগুড়ায় ইয়াবাসহ আটক ২
বগুড়া ব্যুরো
প্রকাশ: রোববার, ২৫ সেপ্টেম্বর, ২০২২, ৬:৫২ পিএম   (ভিজিট : ২৭৪)
X

বগুড়ায় মাদক বিরোধী অভিযানে সাড়ে তিন হাজার পিচ ইয়াবা ট্যাবলেটসহ দুই মাদক কারবারীকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা (ডিবি) টিম। 

বগুড়া ডিবির একটি টিম রোববার (২৫ সেপ্টেম্বর) বিকেল সোয়া দুটায় বগুড়া সদর থানাধীন নামাজগড় কাঁচা বাজারস্থ মাংসপট্টির সামনে থেকে তাদের গ্রেফতার করেন।

গ্রেফতারকৃতরা হলো, বগুড়া সদর থানার পালশা হাজী পাড়ার আব্দুস সোবহান এর ছেলে মো. মমিন(৩৫), শেরপুর মহিপুর কলোনির হেলাল উদ্দীনের স্ত্রী মোছা. চায়না বেগম (৩৫)। গ্রেফতার করার সময় গ্রেফতারকৃতদের হেফাজত থেকে সাড়ে তিন হাজার পিচ ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়। 
 
পুলিশ জানায়, গ্রেফতারকৃত আসামিদ্বয়ের বিরুদ্ধে বগুড়া সদর থানায় মামলা রুজু পূর্বক বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে। আসামি মোছা. চায়না বেগম এর বিরুদ্ধে ইতিপূর্বে চারটি মাদক মামলা রয়েছে।

বাবু/জাহিদ


 





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy