কেরানীগঞ্জে স্ত্রী হত্যার অভিযোগে স্বামী আটক

সোহাগ খান, কেরানীগঞ্জ (ঢাকা)

সারাবাংলা

ঢাকার কেরানীগঞ্জে স্ত্রী হত্যার অভিযোগে জিজ্ঞাসাবাদের জন্য অভিযুক্ত স্বামী শুভকে আটক করেছে দক্ষিণ কেরানীগঞ্জ থানা পুলিশ।রোববার (২৫ সেপ্টেম্বর)

2022-09-25T19:58:34+00:00
2022-09-25T20:01:26+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
কেরানীগঞ্জে স্ত্রী হত্যার অভিযোগে স্বামী আটক
সোহাগ খান, কেরানীগঞ্জ (ঢাকা)
প্রকাশ: রোববার, ২৫ সেপ্টেম্বর, ২০২২, ৭:৫৮ পিএম  আপডেট: ২৫.০৯.২০২২ ৮:০১ পিএম  (ভিজিট : ৩১০)
X

ঢাকার কেরানীগঞ্জে স্ত্রী হত্যার অভিযোগে জিজ্ঞাসাবাদের জন্য অভিযুক্ত স্বামী শুভকে আটক করেছে দক্ষিণ কেরানীগঞ্জ থানা পুলিশ। 

রোববার (২৫ সেপ্টেম্বর) দুপুরে কেরানীগঞ্জের পারগেন্ডারিয়া নিজ বাসা থেকে গলায় ওড়না পেঁচানো অবস্থায়  স্ত্রী সেলিনা আক্তারের  লাশ উদ্ধার করে পুলিশ। নিহতের পরিবারের অভিযোগ,নিহতের স্বামী গলায় ওড়না পেঁচিয়ে সেলিনাকে শ্বাসরোধে হত্যা করেছে।

এলাকাবাসী জানিয়েছেন, অভিযুক্ত স্বামী একটি ওয়ার্কশপের কর্মচারী। সে স্ত্রী ও সন্তান নিয়ে পারগেন্ডারিয়া এলাকায় একটি ভাড়া বাসায় বসবাস করত। বিয়ের পর থেকেই যৌতুকের টাকার দাবিতে প্রায়ই স্ত্রীকে মারধর করত বলে অভিযোগ করেন। 

দক্ষিণ কেরানীগঞ্জ থানা পুলিশ লাশটি উদ্ধার করে মিটফোর্ড হাসপাতালের মর্গে প্রেরণ করেছে।

বাবু/জাহিদ







Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy