জাল জন্ম সনদ তৈরির অভিযোগে যুবক আটক!

সোহাগ খান, কেরানীগঞ্জ (ঢাকা)

সারাবাংলা

ঢাকার কেরানীগঞ্জে জালিয়াতির মাধ্যমে ইউনিয়ন পরিষদের প্যাড, সিল ও চেয়ারম্যানের স্বাক্ষর জাল করে জন্ম সনদ তৈরি করে দেয়ার

2022-09-25T20:18:24+00:00
2022-09-25T20:18:24+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
জাল জন্ম সনদ তৈরির অভিযোগে যুবক আটক!
সোহাগ খান, কেরানীগঞ্জ (ঢাকা)
প্রকাশ: রোববার, ২৫ সেপ্টেম্বর, ২০২২, ৮:১৮ পিএম   (ভিজিট : ৩৩৮)
X

ঢাকার কেরানীগঞ্জে জালিয়াতির মাধ্যমে ইউনিয়ন পরিষদের প্যাড, সিল ও চেয়ারম্যানের স্বাক্ষর জাল করে জন্ম সনদ তৈরি করে দেয়ার অভিযোগে। আপডেট অনলাইন সার্ভিস সেন্টারের মালিক শাহিন আলম (২৯) নামের একজনকে আটক করে দক্ষিণ কেরানীগঞ্জ থানা পুলিশে সোপর্দ করা হয়েছে। 

রোববার (২৫সেপ্টেম্বর) দুপুরে দক্ষিণ কেরানীগঞ্জ থানাধীন আগানগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. জাহাঙ্গীর শাহ খুশী ও মেম্বারদের উপস্থিতিতে হাতেনাতে তাকে আটক করা হয়। শাহীন পটুয়াখালী জেলার বাউফল থানার আব্দুস সালাম মিয়ার পুত্র। সে আগানগর ইউনিয়ন পরিষদের পাশে  অনেকদিন যাবত ঐ দোকানটি পরিচালনা করে আসছিলো। 

দক্ষিন কেরানীগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ শাহজামান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, আগানগর ইউনিয়ন পরিষদ থেকে জালিয়াতের ঘটনা জানানোর পরে পুলিশ সেখানে গিয়ে একজনকে আটক করে থানায় নিয়ে আসে। এ ঘটনায় একটি মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

বাবু/জাহিদ





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy