প্রতিবন্দী শিশুকে ধর্ষণের অভিযোগে আটক ১

কলমাকান্দা (নেত্রকোণা) প্রতিনিধি

সারাবাংলা

নেত্রকোণা জেলার কলমাকান্দায় বাক ও শ্রবণ প্রতিবন্দী ১১ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে মো. জুয়েল মিয়া (২২) নামে একজনকে

2022-09-25T20:40:35+00:00
2022-09-25T20:45:33+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
প্রতিবন্দী শিশুকে ধর্ষণের অভিযোগে আটক ১
কলমাকান্দা (নেত্রকোণা) প্রতিনিধি
প্রকাশ: রোববার, ২৫ সেপ্টেম্বর, ২০২২, ৮:৪০ পিএম  আপডেট: ২৫.০৯.২০২২ ৮:৪৫ পিএম  (ভিজিট : ২৯৪)
X

নেত্রকোণা জেলার কলমাকান্দায় বাক ও শ্রবণ প্রতিবন্দী ১১ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে মো. জুয়েল মিয়া (২২) নামে একজনকে গ্রেফতার করেছে থানা পুলিশ।রোববার (২৫ সেপ্টেম্বর)  দুপুরে নেত্রকোণা আধুনিক সদর হাসপাতালে ভিকটিমের স্বাস্থ্য পরীক্ষা করা ও ২২ ধারায় জবানবন্দি নথিভুক্তের জন্য এবং গ্রেফতার জুয়েলসহ দুজনকে জেলা আদালতে পাঠিয়েছে পুলিশ। অভিযুক্ত জুয়েল মিয়া কলমাকান্দা উপজেলার নাজিরপুর ইউনিয়নের কয়রা গ্রামের নেকবর আলীর ২য় পুত্র।

এর আগে, শনিবার দিবাগত রাতে (২৫ সেপ্টেম্বর) সোয়া ১২টার দিকে ভূক্তভোগীর দাদা বাদী হয়ে এ ঘটনায় একটি মামলা দায়ের করেন। মামলা দায়েরের এক ঘন্টার মধ্যে অভিযুক্ত জুয়েলকে গ্রেফতার করতে সক্ষম হয় থানা পুলিশ। ভূক্তভোগী শিশু সমাজসেবা কার্যালয়ের ভাতাভোগী একজন প্রতিবন্ধী। দীর্ঘদিন আগে ভূক্তভোগীর বাবা প্যারালাইজড হওয়ার পরেই ভূক্তভোগীর মা অন্যত্র বিয়ে করে চলে যান। এরপর থেকে ভুক্তভোগীকে তার দাদা-দাদীর লালন-পালন করে আসছেন।

পুলিশ ও মামলার বাদী এবং ভূক্তভোগীর দাদা জানান, গত শনিবার (২৪ সেপ্টেম্বর) দুপুরের দিকে আমার নাতনি (ভূক্তভোগী) বাড়ির আড়াইশো গজ উত্তর দিকে খেতের আইলে গরুর জন্য ঘাস কাটতে যায়। কিছুক্ষণ পরে প্রতিবেশি দুই মহিলা নাতনিকে ধর্ষণ করতে দেখে আমার স্ত্রীকে (ভূক্তভোগীর দাদী) জানায়। তার দাদী সেখানে গেলে জুয়েল মিয়া দৌঁড়ে পালিয়ে যায় এবং নাতনিকে বিবস্ত্র অবস্থায় উদ্ধার করে।

পরে, থানায় অভিযোগ পাওয়ার সাথে সাথেই মামলা নথিভুক্ত করা হয়। নথিভুক্তের এক ঘন্টার মধ্যে উপ-পরিদর্শক (এসআই) মো. আশিকুর রহমান সঙ্গীয় একটি পুলিশ দল অভিযুক্ত জুয়েলকে গ্রেফতার করতে সক্ষম হয় ।

এ ব্যাপারে সত্যতা নিশ্চিত করে কলমাকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবদুল আহাদ খান জানান, রোববার সকালে স্বাস্থ্য পরীক্ষা করার জন্য নেত্রকোণা আধুনিক সদর হাসপাতালে পাঠানো হয়েছে। ২২ ধারায় জবানবন্দি রের্কডের জন্য এবং গ্রেফতারকৃত জুয়েলকে নেত্রকোণা জেলা আদালতে পাঠানো হয়েছে বলে জানান ওই পুলিশ কর্মকর্তা।

বাবু/জাহিদ





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy