মাদক সেবনের দায়ে ৬ মাসের কারাদণ্ড

মাহতাব উদ্দিন আল মাহমুদ, ঘোড়াঘাট

সারাবাংলা

দিনাজপুরের ঘোড়াঘাটে মাদকাসক্ত ছেলেকে পুলিশে ধরিয়ে দিলেন বাবা। পরে ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হলে বিচারক উপজেলা নির্বাহী অফিসার

2022-09-25T20:59:23+00:00
2022-09-25T21:01:52+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
মাদক সেবনের দায়ে ৬ মাসের কারাদণ্ড
মাহতাব উদ্দিন আল মাহমুদ, ঘোড়াঘাট
প্রকাশ: রোববার, ২৫ সেপ্টেম্বর, ২০২২, ৮:৫৯ পিএম  আপডেট: ২৫.০৯.২০২২ ৯:০১ পিএম  (ভিজিট : ২৫৭)
X

দিনাজপুরের ঘোড়াঘাটে মাদকাসক্ত ছেলেকে পুলিশে ধরিয়ে দিলেন বাবা। পরে ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হলে বিচারক উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. রাফিউল আলম তাকে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন। 

দণ্ডপ্রাপ্ত শ্যামল রবিদাস (১৯) ঘোড়াঘাট ইউনিয়নের তোষাই নয়াপাড়া গ্রামের কানু রবি দাসের ছেলে।  ঘোড়াঘাট থানার উপ পরিদর্শক খোকন জানান, শ্যামল রবিদাস মাদক সেবন করে পরিবারের সদস্যদের সঙ্গে খারাপ আচরণ সহ টাকা নিয়ে প্রায় ঝামেলা করতেন। বিষয়টি নিয়ে অতিষ্ঠ হয় তার পরিবারের সদস্যরা। 

এ কারণে শনিবার (২৪ সেপ্টেম্বর) সকালে শ্যামল রবি দাসের বাবা ছেলের বিরুদ্ধে ঘোড়াঘাট থানায় একটি লিখিত অভিযোগ করেন। একই দিন সন্ধ্যার দিকে ছেলেকে বাড়িতে আটকে রেখে পুলিশে খবর দেয় বাবা কানু রবি দাস। পরে পুলিশ গিয়ে তাকে (শ্যামল) কে থানায় নিয়ে আসে। 

ঘোড়াঘাট থানার ওসি তদন্ত মো. মমিনুল ইসলামের সাথে মুঠো ফোনে যোগাযোগ করা হলে তিনি জানান,  রোববার (২৫ সেপ্টেম্বর) সকালে তাকে ভ্রাম্যমান আদালতে হাজির করা হলে আদালতের বিচারক এ রায় দেন। দণ্ডপ্রাপ্ত শ্যামলকে  দিনাজপুর জেলহাজতে প্রেরণ করা হয়েছে। 

বাবু/জাহিদ





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy