মোহাম্মদপুরের একটি বাসা থেকে স্বামী-স্ত্রীর মরদেহ উদ্ধার

নিজস্ব প্রতিবেদক

রাজধানী

রাজধানীর মোহাম্মদপুরের বাবর রোডের একটি বাসা থেকে স্বামী-স্ত্রীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহতরা হলেন- নোমান (৩২) ও শামীমা

2022-09-26T00:59:14+00:00
2022-09-26T00:59:14+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
মোহাম্মদপুরের একটি বাসা থেকে স্বামী-স্ত্রীর মরদেহ উদ্ধার
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: সোমবার, ২৬ সেপ্টেম্বর, ২০২২, ১২:৫৯ এএম   (ভিজিট : ৩৩১)
X

রাজধানীর মোহাম্মদপুরের বাবর রোডের একটি বাসা থেকে স্বামী-স্ত্রীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহতরা হলেন- নোমান (৩২) ও শামীমা (২৪)।

রোববার (২৫ সেপ্টেম্বর) রাত ১১টার দিকে জাতীয় জরুরি সেবা-৯৯৯ থেকে খবর পেয়ে মোহাম্মদপুর থানা পুলিশ ঘটনাস্থলে যায়। এরপর ওই দম্পতির মরদেহ উদ্ধার করা হয়।

তেজগাঁও বিভাগের মোহাম্মদপুর জোনের সহকারী পুলিশ কমিশনার (এসি) মো. মুজিব পাটোয়ারী বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, আমরা ৯৯৯ থেকে খবর পেয়ে ঘটনাস্থলে আসি। এসে দেখি নোমান ফ্যানের সঙ্গে ঝুলছেন এবং শামিমা বিছানার ওপর মৃত অবস্থায় পড়ে আছেন। ঘটনাস্থলে থানা পুলিশের পাশাপাশি অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) ক্রাইম সিন আলামত সংগ্রহ করছে। ‍

তিনি আরও বলেন, নোমান সৌদি আরব প্রবাসী বলে জানা গেছে। এক বছর আগে প্রেমের সম্পর্কে তাদের বিয়ে হয়। পারিবারিকভাবে সেটা মেনে নেয়নি। সে কারণে তারা আত্মহত্যা করে থাকতে পারেন। তদন্ত চলছে, বিস্তারিত পরে জানানো হবে।

-বাবু/এসআর





Loading...
Loading...


রাজধানী এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy