নলছিটিতে বৃদ্ধের ঝুলন্ত মরদেহ উদ্ধার

কাজী সোলায়মান সুমন, ঝালকাঠি

সারাবাংলা

ঝালকাঠির নলছিটিতে লুঙ্গি দিয়ে হিজল গাছের সাথে ফাঁস দেওয়া অবস্থায় আফতার আলী খান (৬৫) নামে এক বৃদ্ধের ঝুলন্ত

2022-09-26T16:43:33+00:00
2022-09-26T16:49:52+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
নলছিটিতে বৃদ্ধের ঝুলন্ত মরদেহ উদ্ধার
কাজী সোলায়মান সুমন, ঝালকাঠি
প্রকাশ: সোমবার, ২৬ সেপ্টেম্বর, ২০২২, ৪:৪৩ পিএম  আপডেট: ২৬.০৯.২০২২ ৪:৪৯ পিএম  (ভিজিট : ৩০১)
X

ঝালকাঠির নলছিটিতে  লুঙ্গি দিয়ে হিজল গাছের সাথে ফাঁস দেওয়া অবস্থায় আফতার আলী খান (৬৫) নামে এক বৃদ্ধের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহত আফতার খাঁন উপজেলা পৌরসভার  মধ্যে মালিপুর  এলাকার মৃত লেদু খানের ছেলে। 

সোমবার  (২৬ সেপ্টেম্বর) বেলা দেড়টায় পৌরসভার ১নং ওয়ার্ডের উত্তর বৈচন্ডী এলাকায়  একটি গাছের ডাল থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়,এক কিশোর কলমি শাক তুলতে গেলে ঝুলন্ত মরদেহটি দেখে ডাক চিৎকার দিলে লোকজন গিয়ে নলছিটি থানায় খবর দেয়। পারিবারিক কলহের কারণে তিনি নিজেই পরনের লুঙ্গি দিয়ে ফাঁস দিতে পারেন ধারনা তাদের । 

নলছিটি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতাউর রহমান বলেন, গাছের ডালের সঙ্গে ঝুলন্ত অবস্থায় এক বৃদ্ধের মরদেহ উদ্ধার করা হয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য ঝালকাঠি সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় একটি অপমৃত্যু মামলা রুজু হয়েছে।

বাবু/জাহিদ
   





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy