প্রকাশ: মঙ্গলবার, ২৭ সেপ্টেম্বর, ২০২২, ৭:০৮ পিএম (ভিজিট : ২৮৫)

X
বরগুনার আমতলী থানার গাজীপুর ফারির আয়োজনে সর্বসাধারণের মতামত ও সমস্যা নিয়ে পুলিশের ওপেন হাউস ডে অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৭ সেপ্টেম্বর) বিকেল ৫টার সময় উপজেলার আঠারোগাছিয়া ইউনিয়ন পরিষদ চত্বরে আঠারোগাছিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. রফিকুল ইসলাম (রিপন) এর সভাপতিত্বে ওপেন হাউজ ডে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন আমতলী থানার অফিসার ইনচার্জ এ কে এম মিজানুর রহমান।
এ সময় আইনশৃঙ্খলা পরিস্থিতি সম্পর্কে মতামত তুলে ধরেন জনপ্রতিনিধি, রাজনৈতিক ব্যক্তি, জনসাধারণ, কমিউনিটি পুলিশিং নেতৃবৃন্দসহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ।
আরও উপস্থিত ছিলেন, আমতলী থানার পুলিশ পরিদর্শক ( তদন্ত) রণজিত সরকার, গাজীপুর ফারির এস আই মোশাররফ হোসেন ( বিট অফিসার আঠারোগাছিয়া ইউনিয়ন) এস আই আ. হাই, এ এসআই মো. বাবুল হোসেন।
অনুষ্ঠানের সভাপতি মো.রফিকুল ইসলাম ( রিপন) বলেন, পুলিশ জনগণের বন্ধু, শত্রু নয়। সঠিক সেবা গ্রহণ করুন, পুলিশকে তথ্য দিয়ে সহোযোগিতা করুন। আমতলী থানার অফিসার ইনচার্জ এ কে এম মিজানুর রহমান বলেন, মাদক, সন্ত্রাস,জঙ্গিবাদ,বাল্যবিবাহ, নারী ও শিশু নির্যাত, চাঁদাবাজি বিরোধী সমাজ গড়তে এবং আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশের পাশাপাশি সর্বসাধারণকে ইতিবাচক ভূমিকা রাখার আহ্বান জানান। পূজাকে কেন্দ্র করে আইন শৃঙ্খলা রক্ষায় সবাইকে আহ্বান জানান। অফিসার ইনচার্জ অত্র ইউনিয়নের গুরুত্বপূর্ণ স্থানে সিসি ক্যামেরা স্থাপনে উদ্বুদ্ধ করেন।
বাবু/জাহিদ