নেত্রকোণা সদর উপজেলার প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত

সোহেল খান দূর্জয়, নেত্রকোণা

সারাবাংলা

স্থানীয় প্রশাসনের একটি অংশ হল ইউনিয়নের প্রতিনিধি আর প্রতিনিধিদের কল্যাণের স্বার্থে প্রতিষ্ঠিত হয়েছে বাংলাদেশ ইউনিয়ন মেম্বার এসোসিয়েশন কমিটি।

2022-09-27T19:50:32+00:00
2022-09-27T19:50:32+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
বাংলাদেশ ইউনিয়ন মেম্বার এসোসিয়েশন
নেত্রকোণা সদর উপজেলার প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত
সোহেল খান দূর্জয়, নেত্রকোণা
প্রকাশ: মঙ্গলবার, ২৭ সেপ্টেম্বর, ২০২২, ৭:৫০ পিএম   (ভিজিট : ২৪৬)
X

স্থানীয় প্রশাসনের একটি অংশ হল ইউনিয়নের প্রতিনিধি আর প্রতিনিধিদের কল্যাণের স্বার্থে প্রতিষ্ঠিত হয়েছে বাংলাদেশ ইউনিয়ন মেম্বার এসোসিয়েশন  কমিটি। মঙ্গলবার (২৭ সেপ্টেম্বর) বাংলাদেশ ইউনিয়ন মেম্বার এসোসিয়েশনের আয়োজনে নেত্রকোণায় মোক্তারপাড়া জেলা পাবলিক হল রুমে সকাল ১১টায় প্রতিনিধিদের সম্মেলন অনুষ্ঠিত হয়।

এই সম্মেলনে সভাপতিত্ব করেন  বাংলাদেশ ইউনিয়ন মেম্বার এসোসিয়েশন নেত্রকোণা জেলা শাখার আহ্বায়ক রমিজ উদ্দিন (মেম্বার),সঞ্চালনায়  সাধারণ সম্পাদক  দিদারুল ইসলাম শামীম (মেম্বার)।

এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নেত্রকোণা জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সমাজকল্যাণ প্রতিমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা আশরাফ আলী খান খসরু (এমপি), বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নেত্রকোণা জেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক-(১) ও পৌরসভার মেয়র আলহাজ্ব নজরুল ইসলাম খান, জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের প্রশাসক এবং সাবেক জেলা পরিষদ চেয়ারম্যান প্রশান্ত কুমার রায়। এছাড়াও বাংলাদেশ ইউনিয়ন মেম্বার এসোসিয়েশনের কেন্দ্রীয় কমিটির সভাপতি হোসেন আলী মাস্টার ,সাধারণ সম্পাদক মামুনুর রশিদ মুন্না, সম্পাদক মুহাঃ এস আই শাহীন সাফওয়ানসহ সদর উপজেলা ১২টি ইউনিয়নের মেম্বারগণ।

সম্মেলনের মাধ্যমে বাংলাদেশ ইউনিয়ন মেম্বার এসোসিয়েশন নেত্রকোণা সদর উপজেলা শাখার  কমিটি অনুমোদন হয় এবং মেম্বারদের বেতন বৃদ্ধি সহ ১১ দফা দাবির স্মারকলিপি সমাজকল্যাণ প্রতিমন্ত্রীর মাধ্যমে প্রধানমন্ত্রীর কাছে প্রস্তাব করেন বাংলাদেশ ইউনিয়ন মেম্বার অ্যাসোসিয়েশনের নেত্রকোণঅ জেলা শাখার সকল সদস্যবৃন্দ।

বাবু/জাহিদ






Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy