প্রকাশ: মঙ্গলবার, ২৭ সেপ্টেম্বর, ২০২২, ৮:৩১ পিএম আপডেট: ২৭.০৯.২০২২ ৮:৩৪ পিএম (ভিজিট : ২৬৫)

X
বাংলাদেশ আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক এসএম কামাল হোসেন বলেছেন, আওয়ামী লীগ কখনও মানুষ হত্যাকারী ও অন্যায়কারীকে আশ্রয়-প্রশ্রয় দেয় না। সাবেক ছাত্রলীগ নেতা জামিউল আলিমকে যারা খুন করেছে তারা কেউ রেহাই পাবে না। হত্যাকারীরা যেই হোক তাদের বিচার হবে, কেউ তাদের রক্ষা করতে পারবে না। তবে খুনি আসাদ যাতে দেশের বাহিরে কোথাও পালাতে না পারে সেজন্য পুলিশ ও আইণ শৃংখলা বাহিনীকে সজাগ থাকতে হবে।
মঙ্গলবার (২৭ সেপ্টেম্বর) দুপুরে নাটোরের নলডাঙ্গা উপজেলার রামশারকাজীপুর গ্রামে নিহত ছাত্রলীগ নেতা জামিউল আলিম জীবনের শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা প্রদান শেষে এক শোক সভায় তিনি এসব কথা বলেন। ছাত্রলীগ নেতা জীবন হচ্ছে আওয়ামী লীগ ও আমাদের আত্মার পরম আত্মীয়। তাকে যারা খুন করেছে তারা আওয়ামী লীগের কেউ নয়। অন্যায়কারীকে কখনও আওয়ামী লীগে স্থান দেয়া হবে না। জীবন হত্যার সঠিক বিচার কাজ সম্পন্ন করতে সহযোগিতায় জেলা আওয়ামী লীগকে অগ্রণী ভুমিকা রাখতে হবে।
এসএম কামাল বলেন, রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে জীবন মারা যাওয়ার পর, কেন কি কারণে তিন দিন ধরে মরদেহ আটকে রেখে কালক্ষেপন করা হলো তা তদন্ত করে বের করতে হবে। খুনি আসাদসহ তার সহযোগিরা দেশের যে প্রান্তে থাকুক না কেন দ্রুত সময়ের মধ্যে গ্রেফতার দেখতে চায় আওয়ামী লীগ। তিনি বলেন, যারা দুঃসময়ে বঙ্গবন্ধুর আদর্শ বুকে ধারন করে আওয়ামী লীগ করছে, তাদের ভার মন্দ দেখভাল করতে হবে। ঐক্যবদ্ধ ভাবে দলের নেতাকর্মীদের আগলে রাখতে হবে, তাদের নিরাপত্তা প্রদান করতে হবে। পাশাপাশি সকলকে এক সঙ্গে আমাদের রাজরৈতিক শত্রুদের প্রতিহত করতে হবে।
এ সময় আরো বক্তব্য রাখেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক এমপি, নাটোর-২ ( সদর ও নলডাঙ্গা) আসনের সংসদ সদস্য শফিকুল ইসলাম শিমুল, জেলা আওয়ামী লীগ সাধারন সম্পাদক শরিফুল ইসলাম রমজান। এ সময় উপস্থিত ছিলেন আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক এসএম কামাল হোসেন, সাবেক প্রতিমন্ত্রী আহাদ আলী সরকার, নাটোর ও নওগাঁ আসনের সংসদ সদস্য রত্না আহমেদ, নাটোর পৌরসভার মেয়র উমা চৌধুরী জলি, কেন্দ্রীয় যুব মহিলা লীগের সহ সভাপতি কোহেলী কুদ্দুস মুক্তিসহ নাটোর জেলা ও নলডাঙ্গা উপজেলা আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, মহিলা আওয়ামী লীগ, স্বেচ্ছাসেবক লীগ, যুব মহিলা লীগসহ সকল সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ। শেষে তিনি সহ সকলে জীবনের কবর জিয়ারত করেন।
বাবু/জাহিদ