প্রকাশ: মঙ্গলবার, ২৭ সেপ্টেম্বর, ২০২২, ৯:১৩ পিএম (ভিজিট : ২৮৫)

X
নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভী বলেছেন, শেখ হাসিনা নারী জাগরণে অগ্রণী ভুমিকা পালন করছেন। তিনি বাংলাদেশের পিছিয়ে পরা নারীদেরকে যেভাবে এগিয়ে নিয়ে এসেছেন, তার অবদান বলে শেষ করা যাবেনা। ১৯৯৭ সালে তিনি একটি আইন করেছিলেন, নারীরা অংশগ্রহণ করতে পারবে সংসদ, ইউনিয়ন ও সিটি কর্পোরেশন নির্বাচনে। তারই ধারাবাহিকতায় নারীরা জনপ্রতিনিধি হিসেবে কাজ করছে।
এ সময় আইভী মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার 'শেখ মুজিব আমার পিতা' সম্পর্কে বলতে গিয়ে নারায়ণগঞ্জের রাজনীতি সম্পর্কেও তুলে ধরেন। মঙ্গলবার (২৭ সেপ্টেম্বর) সন্ধ্যায় সিদ্ধিরগঞ্জের আদমজী এমডব্লিউ উচ্চ বিদ্যালয়ে অনুষ্ঠিত 'মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার ৭৬ তম জন্মদিন উপলক্ষে মিলাদ, দোয়া, কেক কাটাসহ বীর মুক্তিযোদ্ধা ও নারী শিক্ষকদের শেখ হাসিনার লেখা বই উপহার প্রদান' অনুষ্ঠানে এসে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
বীর মুক্তিযোদ্ধা মোঃ শহিদুল ইসলামের সভাপতিত্বে এবং নাসিক ৭নং ওয়ার্ড কাউন্সিলর মো. মিজানুর রহমান রিপনের সার্বিক তত্বাবধানে এ সময় আরো উপস্থিত ছিলেন, বীর মুক্তিযোদ্ধা এহসান কবির রমজান, নারায়ণগঞ্জ সদর উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার শাহজাহান ভুইয়া, সফর আলী ভুইয়া ফাউন্ডেশনের চেয়ারম্যান জাকিয়া আলী ভুইয়া, নারায়ণগঞ্জ জেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক জাহাঙ্গীর আলম, জেলা আওয়ামী লীগের সদস্য সাদেকুর রহমান, ১নং ওয়ার্ড কাউন্সিলর আনোয়ার ইসলাম, সংরক্ষিত নারী কাউন্সিলর মিনোয়ারা মিনু, মনোয়ারা বেগম, মহানগর স্বেচ্ছাসেবক লীগ নেতা শফিকুল ইসলাম, এমডব্লিউ উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষিকা রওশন আরা প্রমুখ।
বাবু/জাহিদ