শিবগঞ্জে বজ্রপাতে নিহত ১

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি

সারাবাংলা

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে বজ্রপাতে লালমন বেগম (৩৭) নামে এক গৃহবধূসর মৃত্যু হয়েছে। নিহত গৃহবধূ উপজেলার দুলর্ভপুর ইউনিয়নের নামোজগন্নাথপুর তাহের

2022-09-28T00:51:54+00:00
2022-09-28T00:56:04+00:00
সোমবার ১০ আগস্ট ২০২৬ ২৬ শ্রাবণ ১৪৩৩
সোমবার ১০ আগস্ট ২০২৬
   
শিবগঞ্জে বজ্রপাতে নিহত ১
চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ২৮ সেপ্টেম্বর, ২০২২, ১২:৫১ এএম  আপডেট: ২৮.০৯.২০২২ ১২:৫৬ এএম  (ভিজিট : ২৫৭)
X

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে বজ্রপাতে লালমন বেগম (৩৭) নামে এক গৃহবধূসর মৃত্যু হয়েছে। নিহত গৃহবধূ উপজেলার দুলর্ভপুর ইউনিয়নের নামোজগন্নাথপুর তাহের মন্ডলপাড়ার বাবলু আলীর স্ত্রী।

মঙ্গলবার রাতে এ তথ্য নিশ্চিত করেছেন দুলর্ভপুর ইউপি চেয়ারম্যান আবদুর রাজিব রাজু। এর আগে, বিকেলে ওই গৃহবধূর বাড়ির পেছনে এ বজ্রপাতের ঘটনা ঘটে।

দুলর্ভপুর ইউপি চেয়ারম্যান আবদুর রাজিব রাজু জানান, বিকেলে আকাশে মেঘ দেখে বাড়ির পেছনে ছাগল আনতে গিয়ে যান গৃহবধূ লালমন বেগম। এ সময় ছাগল নিয়ে বাড়ি ফেরার পথেই বজ্রপাত হলে ঘটনাস্থলেই মারা যান ওই গৃহবধূ ও একটি ছাগল। 

এ বিষয়ে উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা প্রকৌশলী আরিফুল ইসলাম জানান, বজ্রপাতে নিহত পরিবারকে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে শিগগির আর্থিক সহায়তা প্রদান করা হবে। তিনি আরও জানান, আকাশে মেঘ দেখা দিলে সকলকে সর্তকতার সাথে চলাফেরা করা উচিত।

বাবু/এসআর





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy