প্রধানমন্ত্রীর ৭৬তম জন্মদিনে কালীগঞ্জে আলোচনা ও দোয়া মাহফিল

কালীগঞ্জ (গাজীপুর) প্রতিনিধি

সারাবাংলা

গাজীপুরের কালীগঞ্জে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৬তম জন্মদিবসে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

2022-09-28T12:55:00+00:00
2022-09-28T14:44:56+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
প্রধানমন্ত্রীর ৭৬তম জন্মদিনে কালীগঞ্জে আলোচনা ও দোয়া মাহফিল
কালীগঞ্জ (গাজীপুর) প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ২৮ সেপ্টেম্বর, ২০২২, ১২:৫৫ পিএম  আপডেট: ২৮.০৯.২০২২ ২:৪৪ পিএম  (ভিজিট : ২৬৮)
X

গাজীপুরের কালীগঞ্জে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৬তম জন্মদিবসে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৮ সেপ্টেম্বর) সকালে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এ আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

কালীগঞ্জ উপজেলা প্রশাসনের সহযোগিতায় উপজেলা মহি বিষয়ক অধিদপ্তর ও জাতীয় মহিলা সংস্থা কালীগঞ্জ উপজেলা শাখার যৌথ আয়োজনে এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আসসাদিকজামান।

জাতীয় মহিলা সংস্থা কালীগঞ্জ উপজেলা শাখার দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা জেসমিন বেগমের পরিচালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ ফারজানা তাসলিম, সমাজসেবা কর্মকর্তা শাহদাৎ হোসেন, মোক্তরপুর ইউপি চেয়ারম্যান আলমগীর হোসেন, জাতীয় মহিলা সংস্থা কালীগঞ্জ উপজেলা শাখার প্রশিক্ষক পিয়ারা বেগম শান্তা প্রমুখ। পরে কেক কেটে দিবসটি উদযাপন করা হয়।

এ সময় উপজেলার বিভিন্ন দফতর প্রধান, জনপ্রতিনিধি, গণমাধ্যমকর্মী ও নানা শ্রেনি পেশার মানুষ উপস্থিত ছিলেন।

-বাবু/এ.এস

 





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy