প্রকাশ: বুধবার, ২৮ সেপ্টেম্বর, ২০২২, ২:৪২ পিএম আপডেট: ২৮.০৯.২০২২ ২:৪৪ পিএম (ভিজিট : ৩০৩)

X
নানা আয়োজনের মধ্যদিয়ে সোনাগাজীতে বঙ্গবন্ধুকন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৬ তম জন্মদিন পালন পালিত হয়েছে। বুধবার (২৮ সেপ্টেম্বর) সকাল ১০টায় সময় উপজেলা আ'লীগ ও যুবলীগের আয়োজনে উপজেলা আ'লীগের কেন্দ্রীয় কার্যালয়ে আলোচনা সভা, দোয়া মাহফিল ও কেক কাটার মধ্যদিয়ে দিনটি পালন করেছে উপজেলা আওয়ামী লীগ ও তার সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
আলোচনা সভায় উপজেলা আওয়ামী লীগের সভাপতি মফিজুল হক এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সোনাগাজী পৌরসভার মেয়র এডভোকেট রফিকুল ইসলাম খোকন ।
এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা আ'লীগের সহ সভাপতি এডভোকেট নাছির উদ্দিন বাহার, উপজেলা আ'লীগের সহ সভাপতি ও উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান শাখাওয়াতুল হক বিটু, ভাইস চেয়ারম্যান (মহিলা) জোবেদা নাহার মিলি, জেলা আ'লীগের প্রচার- প্রকাশানা সম্পাদক ও আমিরাবাদ ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান জহিরুল আলম, উপজেলা যুবলীগের সভাপতি ও আমিরাবাদ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আজিজুল হক হিরণ, সাধারণ সম্পাদক ও চরদরবেশ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নুরুল ইসলাম ভুট্টো, পৌর আ'লীগের সাধারণ সম্পাদক আবু তৈয়ব বাবুল, পৌর যুবলীগের সভাপতি নাছির উদ্দীন অপু, সাধারণ সম্পাদক ও পৌর কাউন্সিলর বেলায়েত হোসেন, উপজেলা সেচ্ছাসেবক লীগের সভাপতি ফারুক হোসেন, উপজেলা কৃষক লীগের সভাপতি নুরুল আলম, সাধারণ সম্পাদক আবদুল মান্নান, উপজেলা শ্রমিক লীগ এর সাধারণ সম্পাদক আবদুল কাদের, উপজেলা ছাত্রলীগের সভাপতি মাহমুদুর রহমান রাসেল, সাধারণ সম্পাদক সাইমুন ভূঞা ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
বাবু/জাহিদ