কেন্দুয়ায় আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস পালন

আসাদুল করিম মামুন, কেন্দুয়া (নেত্রকোণা)

সারাবাংলা

‘তথ্য প্রযুক্তির যুগে জনগণের তথ্য অধিকার নিশ্চিত হোক’ এই প্রতিপাদ্য সামনে নিয়ে, নেত্রকোণার কেন্দুয়ায় আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস

2022-09-28T14:55:28+00:00
2022-09-28T14:55:28+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
কেন্দুয়ায় আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস পালন
আসাদুল করিম মামুন, কেন্দুয়া (নেত্রকোণা)
প্রকাশ: বুধবার, ২৮ সেপ্টেম্বর, ২০২২, ২:৫৫ পিএম   (ভিজিট : ২৫২)
X

‘তথ্য প্রযুক্তির যুগে জনগণের তথ্য অধিকার নিশ্চিত হোক’ এই প্রতিপাদ্য সামনে নিয়ে, নেত্রকোণার কেন্দুয়ায় আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস পালন উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। 

বুধবার (২৮ সেপ্টেম্বর)  সকাল সাড়ে ১০টায় কেন্দুয়া উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা পরিষদ মিলনায়তনে কেন্দুয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কাবেরী জালালের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দুয়া আটপাড়ার সংসদ সদস্য অসীম কুমার উকিল। 

তথ্য অধিকার দিবসে সভায় আরো বক্তব্য রাখেন, কেন্দুয়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও পৌর মেয়র মো. আসাদুল হক ভূইয়া, কেন্দুয়া উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মো. মোফাজ্জল হোসেন ভূইয়া, মহিলা ভাইস চেয়ারম্যান সেলিনা বেগম সুমি, কেন্দুয়া থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আলী হোসেন পিপিএম। 

এ সময় ইউপি চেয়ারম্যান মো. জাকির আলম ভূঁইয়া, কেন্দুয়া উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক কামরুল হাসান ভূঁইয়াসহ সকল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানবৃন্দ, উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ, সাংবাদিক ও সুধীজন উপস্থিত ছিলেন। 

বাবু/জাহিদ






Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy