প্রকাশ: বুধবার, ২৮ সেপ্টেম্বর, ২০২২, ৩:০৫ পিএম (ভিজিট : ৩২৩)

X
ঢাকার সাভারে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার ৭৬তম জন্মদিন পালন করেছে, ঢাকা জেলা মহিলা আওয়ামী লীগ ও অন্যান্য মহিলা অংগ সংগঠন ।
বুধবার (২৮ সেপ্টেম্বর) দুপুরে সাভার উপজেলা হলরুমে কেক কেটে ও দোয়ার মাধ্যমে প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার ৭৬তম জন্মদিন উদযাপন করা হয়। কেক কাটা শেষে সকলে দোয়া মহফিল এ অংশ নিয়ে প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করেন।
উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, ঢাকা জেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি ইয়াসমিন চৌধুরী সুমি, মৌ আক্তার, পারভিন আক্তার, নাসিমা জাহান শিউলী, সুফিয়া, শারমিন, পুতুল, আরজু, আলেয়া, রোজি মান্নান, লাকী, লাভলী ও চায়নাসহ সাভার উপজেলার বিভিন্ন ইউনিয়নের নেতৃবৃন্দ।
বাবু/জাহিদ