ভালুকায় আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত
আক্কাছ আলী, ভালুকা ( ময়মনসিংহ)
প্রকাশ: বুধবার, ২৮ সেপ্টেম্বর, ২০২২, ৩:১০ পিএম (ভিজিট : ২৫০)

X
ময়মনসিংহের ভালুকায় আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৮ সেপ্টেম্বর) সকালে উপজেলা পরিষদ সভা কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা (অতিরিক্ত) নির্বাহী কর্মকর্তা আবিদুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন, সংসদ সদস্য আলহাজ্ব কাজিম উদ্দিন আহম্মেদ ধনু । অন্যান্যের মাঝে বক্তব্য রাখেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান আবুল কালাম আজাদ, মহিলা ভাইস চেয়ারম্যান শেলিনা রশিদ, মডেল থানা ওসি কামাল হোসেন বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানসহ অন্যান্য নেতৃবৃন্দরা।
আইন-শৃঙ্খলা কমিটির সদস্যসহ প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাগণ এ সময় উপস্থিত ছিলেন।
বাবু/জাহিদ