প্রকাশ: বুধবার, ২৮ সেপ্টেম্বর, ২০২২, ৩:৪১ পিএম আপডেট: ২৮.০৯.২০২২ ৩:৪৬ পিএম (ভিজিট : ২৪১)

X
আশ্রয়ণ প্রকল্পের উপকারভোগী মানুষদের মাঝে উপহার সামগ্রী বিতরণের মধ্য দিয়ে সিরাজগঞ্জের শাহজাদপুরে আওয়ামী লীগ সভানেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৬তম জন্মদিন পালিত হয়েছে।
বুধবার (২৮ সেপ্টেম্বর) দুপুরে সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার রুপবাটি ইউনিয়নের বাঘাবাড়ী আশ্রয়ন প্রকল্পে প্রধানমন্ত্রীর জন্মদিন উপলক্ষে মাঝে খাদ্য সামগ্রী ও বস্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আওয়ামী লীগের রাজশাহী বিভাগের দায়িত্বপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক এস এম কামাল হোসেন।
এ সময় স্থানীয় সংসদ সদস্য ও বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় সদস্য প্রফেসর মেরিনা জাহান কবিতা, জেলা আওয়ামী লীগের সভাপতি এ্যাড. কেএম হোসেন আলী হাসান, শাহজাদপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক এমপি চয়ন ইসলাম, সাধারন সম্পাদক এ্যাড. আব্দুল হামিদ লাভলু উপস্থিত ছিলেন।
এর আগে প্রধানমন্ত্রীর সুস্বাস্থ্যে ও দীর্ঘায়ু কামনা করে বিশেষ মোনাজাত করা হয়, এবং শেষে আশ্রয়ণ প্রকল্প ঘুড়ে সুবিধাভোগিদের সাথে কথা বলেন অতিথিরা।
বাবু/জাহিদ