দুর্গাপুরে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস পালন

শফিকুল আলম সজীব, দুর্গাপুর (নেত্রকোণা)

সারাবাংলা

তথ্য প্রযুক্তির যুগে জনগণের তথ্য অধিকার নিশ্চিত হোক, এ প্রতিপাদ্যে সামনে রেখে নেত্রকোণার দুর্গাপুরে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস

2022-09-28T16:29:52+00:00
2022-09-28T16:33:33+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
দুর্গাপুরে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস পালন
শফিকুল আলম সজীব, দুর্গাপুর (নেত্রকোণা)
প্রকাশ: বুধবার, ২৮ সেপ্টেম্বর, ২০২২, ৪:২৯ পিএম  আপডেট: ২৮.০৯.২০২২ ৪:৩৩ পিএম  (ভিজিট : ৩৪৫)
X

তথ্য প্রযুক্তির যুগে জনগণের তথ্য অধিকার নিশ্চিত হোক, এ প্রতিপাদ্যে সামনে রেখে নেত্রকোণার দুর্গাপুরে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে বুধবার (২৮ সেপ্টেম্বর) দুপুরে উপজেলা প্রশাসনের আয়োজনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

বীর মুক্তিযোদ্ধা জালাল উদ্দিন তালুকদার স্মৃতিমঞ্চে আলোচনা সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রাজীব উল আহাসানের সভাপতিত্বে একাডেমীক সুপারভাইজার নাসির উদ্দিনের সঞ্চালনায় বক্তব্য রাখেন, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক ডেপুটি কমান্ডার বীর মুক্তিযোদ্ধা সোহরাব হোসেন তালুকদার, বীর মুক্তিযোদ্ধা আব্দুল রব খলিফা,  উপজেলা কৃষি কর্মকর্তা মাহাবুবুর রহমান, প্রাণিসম্পদ কর্মকর্তা শিমু দাস, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সাইফুল ইসলাম,সহকারী প্রোগ্রামার সামিউল ইসলাম, প্রেসক্লাব সাধারন সম্পাদক জামাল তালুকদার প্রমুখ।

বক্তারা বলেন, তথ্যের অবাধ, সঠিক ও সময়োচিত প্রকাশ একদিকে যেমন জনগণের মধ্যে সচেতনতা বৃদ্ধি করবে, অন্যদিকে কর্তৃপক্ষের সুশাসন নিশ্চিত হবে, জনগণ ও রাষ্ট্রের মধ্যে আস্থার সম্পর্ক থাকবে।

বাবু/জাহিদ







Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy