প্রকাশ: বুধবার, ২৮ সেপ্টেম্বর, ২০২২, ৫:০১ পিএম (ভিজিট : ২৪৮)

X
প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৬তম জন্মদিন পালন উপলক্ষে নড়াইলে শিশুদের মাঝে গাছের চারা বিতরণ করা হয়েছে। সদর উপজেলা প্রশাসন প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরনের এ উদ্যোগ নেয় ।
বুধবার (২৮ সেপ্টেম্বর) সকালে সদর পৌরসভার ডুমুরতলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে চারা বিতরণের আয়োজন করা হয়। সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সাদিয়া ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানের প্রধান অতিথি জেলা প্রশাসক মোহাম্মদ হাবিবুর রহমান, জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. হুমায়ুন কবীর, বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষকবৃন্দসহ অন্যান্যরা শিশুদের হাতে গাছের চারা তুলে দেন।
এদিন সদর উপজেলার ৯টি প্রাথমিক বিদ্যালয়ের শিশুদের মাঝে ফলজ, বনজ ও ঔষধী গাছের চারা বিতরণ করা হয়। চারা বিতরণ শেষে সমাবেশ অনুষ্ঠত হয়।
বাবু/জাহিদ