কালিয়ায় অজ্ঞাত নারীর লাশ উদ্ধার

জান্নাতুল বিশ্বাস, নড়াইল

সারাবাংলা

নড়াইলের কালিয়ায় নবগঙ্গা নদীরচর থেকে গলায় কলসি বাঁধা অবস্থায় অজ্ঞাত এক নারীর লাশ উদ্ধার করেছে কালিয়া থানা পুলিশ।

2022-09-28T17:04:44+00:00
2022-09-28T17:04:44+00:00
শনিবার ৮ আগস্ট ২০২৬ ২৪ শ্রাবণ ১৪৩৩
শনিবার ৮ আগস্ট ২০২৬
   
কালিয়ায় অজ্ঞাত নারীর লাশ উদ্ধার
জান্নাতুল বিশ্বাস, নড়াইল
প্রকাশ: বুধবার, ২৮ সেপ্টেম্বর, ২০২২, ৫:০৪ পিএম   (ভিজিট : ২৩৯)
X

নড়াইলের কালিয়ায় নবগঙ্গা নদীরচর থেকে গলায় কলসি বাঁধা অবস্থায় অজ্ঞাত এক নারীর লাশ উদ্ধার করেছে কালিয়া থানা পুলিশ। বুধবার (২৮ সেপ্টেম্বর) সকালে উপজেলার কাঞ্চনপুর বারইপাড়া নবগঙ্গা নদীরচর থেকে অর্ধগলিত লাশটি উদ্ধার করা হয়েছে।

পুলিশ ও স্থানীয় সুত্রে জানা গেছে, বুধবার সকালে কালিয়া উপজেলার কাঞ্চনপুর বারইপাড়া এলাকার নবগঙ্গা নদীর চরে ফারুক শেখ নামে এক ব্যক্তি গরুকে ঘাস খাওয়াতে নিয়ে আসেন। এরপর গলায় কলসি বাধা অবস্থায় এক নারীর অর্ধগলিত লাশ দেখতে পান। পরে কালিয়া থানা পুলিশকে বিষয়টি অবহিত করেন। খবর পেয়ে কালিয়া থানা পুলিশ এসে ওই নারীর লাশ উদ্ধার করে।

এ বিষয়ে কালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ তাসমীম আলম বলেন, গলায় কলসি বাঁধা অবস্থায় অর্ধগলিত অজ্ঞাত নারীর লাশ নবগঙ্গা নদীরচর থেকে উদ্ধার করা হয়েছে। পরিচয় শনাক্তে পুলিশ কাজ করছে।

বাবু/জাহিদ





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy