ডোমারে আশ্রয়ণ প্রকল্পে প্রধানমন্ত্রীর ৭৬তম জন্মদিন পালন

রতন কুমার রায়, ডোমার (নীলফামারী)

সারাবাংলা

নীলফামারীর ডোমার উপজেলার বোড়াগাড়ী ইউনিয়নের আশ্রয়ণ প্রকল্পে বসবাসকারী ৩০টি পরিবার প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৬তম জন্মদিন পালন করেছে। বুধবার

2022-09-28T17:42:19+00:00
2022-09-28T17:42:19+00:00
শনিবার ৮ আগস্ট ২০২৬ ২৪ শ্রাবণ ১৪৩৩
শনিবার ৮ আগস্ট ২০২৬
   
ডোমারে আশ্রয়ণ প্রকল্পে প্রধানমন্ত্রীর ৭৬তম জন্মদিন পালন
রতন কুমার রায়, ডোমার (নীলফামারী)
প্রকাশ: বুধবার, ২৮ সেপ্টেম্বর, ২০২২, ৫:৪২ পিএম   (ভিজিট : ৩১৮)
X

নীলফামারীর ডোমার উপজেলার বোড়াগাড়ী ইউনিয়নের আশ্রয়ণ প্রকল্পে বসবাসকারী ৩০টি পরিবার প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৬তম জন্মদিন পালন করেছে। বুধবার (২৮ সেপ্টেম্বর) দুপুরে আলোচনা সভা, কেক কাটা ও মধ্যাহ্নভোজের আয়োজন করেন তারা।

এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রমিজ আলম, সহকারী কমিশনার (ভূমি) ডা. জান্নাতুল ফেরদৌস হ্যাপি, উপজেলা ভাইস চেয়ারম্যান আব্দুল মালেক, আওয়ামী লীগ সভাপতি এ্যাড. মনোয়ার হোসেন, বোড়াগাড়ি ইউপি চেয়ারম্যান আমিনুল ইসলাম রিমন, সাবেক আওয়ামী লীগ সভাপতি খায়রুল আলম বাবুলসহ আশ্রায়ন প্রকল্পে বসবাসকারী অনেকে বক্তব্য রাখেন।

আশ্রয়ণের বাসিন্দা রহিমা খাতুন (৫২)বলেন, আগে আমাদের কোন ঘরবাড়ি ছিল না। অন্যের জমিতে ঘর তুলে থাকতাম। প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমাদের জমি ও পাকা ঘর দিয়েছে। এখন আমরা নিশ্চিন্তে ঘুমাতে পারি। মজিবর রহমান (৫৫) বলেন, সন্তানদের জন্য যেমন মায়ের মন কাঁদে, তেমনটি গরিব দুখীদের জন্য শেখ হাসিনার মন কাঁদে। শেখ হাসিনা আমাদের মা। তার ঋণ আমরা ভুলতে পারবো না।

বাবু/জাহিদ





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy