আটপাড়ায় প্রধানমন্ত্রীর ৭৬তম জন্মদিন পালন
তানজিলা আক্তার রুবি, আটপাড়া
প্রকাশ: বুধবার, ২৮ সেপ্টেম্বর, ২০২২, ৬:২৪ পিএম আপডেট: ২৮.০৯.২০২২ ৬:২৬ পিএম (ভিজিট : ২২৭)

X
প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৬ তম জন্মদিন উপলক্ষে নেত্রকোণার আটপাড়ায় আনন্দ র্যালি, আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৮ সেপ্টেম্বর) বুধবার সকাল ১১টার সময় আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে উপজেলা আওয়ামী লীগের অনুষ্ঠিত হয়।
এতে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি হাজী মো. খায়রুল ইসলাম, সাধারণ সম্পাদক ও বানিয়াজান ইউপি চেয়ারম্যান মো. ফেরদৌস রানা আঞ্জু, প্রচার প্রকাশনা সম্পাদক আরিফুজ্জামান খান টিটু প্রমুখ।
এ সময় সকলেই প্রধানমন্ত্রী শেখ হাসিনার দীর্ঘায়ু কামানা করেন।
বাবু/জাহিদ