ডোমারে তথ্য অধিকার দিবস পালন

রতন কুমার রায়, ডোমার (নীলফামারী)

সারাবাংলা

নীলফামারীর ডোমারে বিভিন্ন কর্মসুচির মধ্যদিয়ে তথ্য অধিকার দিবস পালিত হয়েছে। বুধবার (২৮ সেপ্টেম্বর) সকালে উপজেলা প্রশাসন ও নেটস্

2022-09-28T19:49:46+00:00
2022-09-28T19:52:06+00:00
সোমবার ১০ আগস্ট ২০২৬ ২৬ শ্রাবণ ১৪৩৩
সোমবার ১০ আগস্ট ২০২৬
   
ডোমারে তথ্য অধিকার দিবস পালন
রতন কুমার রায়, ডোমার (নীলফামারী)
প্রকাশ: বুধবার, ২৮ সেপ্টেম্বর, ২০২২, ৭:৪৯ পিএম  আপডেট: ২৮.০৯.২০২২ ৭:৫২ পিএম  (ভিজিট : ৩৯২)
X

নীলফামারীর ডোমারে বিভিন্ন কর্মসুচির মধ্যদিয়ে তথ্য অধিকার দিবস পালিত হয়েছে। বুধবার (২৮ সেপ্টেম্বর) সকালে উপজেলা প্রশাসন ও নেটস্ বাংলাদেশ এর সহযোগীতায় মানব কল্যাণ পরিষদ দিবসটি আয়োজনে করে।

সকাল ১১টার উপজেলা পরিষদ চত্ত্বর হতে একটি বর্ণাঢ্য র‌্যালি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে উপজেলা পরিষদ চত্ত্বরে তথ্য মেলায় অংশ নেয়। সেখানে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রমিজ আলমের সভাপতিত্বে উপজেলা পরিষদ চেয়ারম্যান তোফায়েল আহমেদ প্রধান অতিথি হিসাবে আলোচনা সভায় বক্তব্য রাখেন।

এ সময় উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান আব্দুল মালেক, মহিলা ভাইস চেয়ারম্যান বেগম রৌশন কানিজ, থানা ভারপ্রাপ্ত কর্ম কর্তা  (ওসি) মাহমুদ উন নবী, মাধ্যমিক শিক্ষা  কর্মকর্তা শাকেরিনা বেগম, মানব কল্যাণ পরিষদের এরিয়া কোডিনেটর মো. ইয়াছিন আলী, ফিল্ড অফিসার মো. আতাউর রহমান প্রমূখ উপস্থিত থেকে বক্তব্য রাখেন।

শেষে শিক্ষার্থীদের বিতর্ক প্রতিযোগীতা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণ করেন অতিথিবৃন্দ। মেলায় সরকারি ও বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠানের ১০টি স্টল স্থান পায়।

বাবু/জাহিদ





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy