ভূঞাপুরে এসিল্যান্ডকে বদলী

কোরবান আলী তালুকদার, ভূঞাপুর (টাঙ্গাইল)

সারাবাংলা

টাঙ্গাইলের ভূঞাপুরে ভূমি অফিসের দুই কর্মচারীকে লাঞ্চিতকারী এসিল্যান্ড অমিত দত্তকে বদলী করা হয়েছে। তাকে পদায়নের জন্য জনপ্রশাসন মন্ত্রণালয়ের

2022-09-28T20:37:11+00:00
2022-09-28T20:37:11+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
ভূঞাপুরে এসিল্যান্ডকে বদলী
কোরবান আলী তালুকদার, ভূঞাপুর (টাঙ্গাইল)
প্রকাশ: বুধবার, ২৮ সেপ্টেম্বর, ২০২২, ৮:৩৭ পিএম   (ভিজিট : ২৩১)
X

টাঙ্গাইলের ভূঞাপুরে ভূমি অফিসের দুই কর্মচারীকে লাঞ্চিতকারী এসিল্যান্ড অমিত দত্তকে বদলী করা হয়েছে। তাকে পদায়নের জন্য জনপ্রশাসন মন্ত্রণালয়ের এপিডি অনুবিভাগে ন্যস্ত করা হয়েছে। বুধবার (২৮ সেপ্টেম্বর) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারী করা হয়।

ভূঞাপুরের এসিল্যান্ড অমিত দত্ত গত সোমবার (২৬ সেপ্টেম্বর) দুপুরে সার্টিফিকেট পেশকার মমিনুল ইসলাম ও আউট সোর্সিংয়ের কম্পিউটার অপারেটর খাইরুল ইসলামকে তার নিজ কক্ষে ডেকে নামজারীর কাজে ত্রুটি দেখিয়ে জুতাপেটা করেন। 

এসিল্যান্ড অমিত দত্তের এ ধরণের কর্মকাণ্ডে কর্মচারীদের মধ্যে তীব্র অসন্তোষ দেখা দেয়। সাধারণ মানুষ সমালোচনায় মুখর হয়ে উঠেন। পরিস্থিতি স্বাভাবিক রাখতে অমিত দত্তকে বদলী করে পদায়নের জন্য জনপ্রশাসন মন্ত্রণালয়ের এপিডি অনুবিভাগে ন্যস্ত করা হয়েছে।

বাবু/জাহিদ





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy