মেয়েকে ‘উত্ত্যক্তের প্রতিবাদ করায়’ বাবার ওপর হামলা

পিরোজপুর প্রতি‌নি‌ধি

সারাবাংলা

পিরোজপুরের মঠবাড়িয়ায় স্কুলছাত্রীর সাথে অশোভন আচরণের প্রতিবাদ করায় ওই স্কুল ছাত্রীর বাবাকে মারধর করে গুরুতর আহত করা হয়েছে।

2022-09-28T20:54:19+00:00
2022-09-28T20:54:19+00:00
বৃহস্পতিবার ৬ আগস্ট ২০২৬ ২২ শ্রাবণ ১৪৩৩
বৃহস্পতিবার ৬ আগস্ট ২০২৬
   
মেয়েকে ‘উত্ত্যক্তের প্রতিবাদ করায়’ বাবার ওপর হামলা
পিরোজপুর প্রতি‌নি‌ধি
প্রকাশ: বুধবার, ২৮ সেপ্টেম্বর, ২০২২, ৮:৫৪ পিএম   (ভিজিট : ৩২১)
X

পিরোজপুরের মঠবাড়িয়ায় স্কুলছাত্রীর সাথে অশোভন আচরণের প্রতিবাদ করায় ওই স্কুল ছাত্রীর বাবাকে মারধর করে গুরুতর আহত করা হয়েছে। হামলার শিকার ওই ছাত্রীর বাবা ইব্রাহীম মল্লিক মঠবাড়িয়া উপজেলা স্বাস্থ্য  কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন। 

এ ঘটনায় বুধবার (২৮ সেপ্টেম্বর) অভিযুক্ত হুমায়ূন ফরাজির বাবা ইসমাইল ফরাজিকে গ্রেফতার করে আদালতে সোপর্দ করেছে পুলিশ। তবে অভিযুক্ত হুমায়ুন ফরাজী পলাতক রয়েছে। এ ঘটনায় মঙ্গলবার রাতে ভুক্তভোগি স্কুলছাত্রীর চাচা শাহজাহান মল্লিক বাদী হয়ে মঠবাড়িয়া থানায় একটি মামলা দায়ের করেছেন।

মামলা সূত্রে জানাগেছে, মঠবাড়িয়া উপজেলার দেবীপুর মাধ্যমিক বিদ্যালয়ের ৬ষ্ঠ শ্রেনী পড়ুয়া স্কুলছাত্রী স্কুলে যাওয়ার পথে ভাড়ায় চালিত মোটরসাইকেল চালক হুমায়ূন ফরাজি অশোভন আচরণ কারে । খবর পেয়ে ওই ছাত্রীর বাবা ঘটনাস্থলে ছুটে এসে প্রতিবাদ জানায়। এসময় হুমায়ূন ফরাজি স্কুলছাত্রীর বাবাকে মারধর করে আহত করে।

পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। মঠবাড়িয়া থানার অফিসার ইনচার্জ মুহাম্মদ নূরুল ইসলাম বাদল বলেন,স্কুল ছাত্রী উত্ত্যক্তের ঘটনায় এজাহারে উল্লেখিত আসামিকে গ্রেফতার করে আদালতে মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে। তবে প্রধান অভিযুক্ত পলাতক তাকে গ্রেফতারে পুলিশ অভিযান চালাচ্ছে। 

বাবু/জাহিদ






Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : bulletinadbd@gmail.com
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy