যুবলীগ নেতা দেবাশীষ পাল দেবুর বস্ত্র বিতরণ

চট্টগ্রাম ব্যুরো

সারাবাংলা

চট্টগ্রাম মহানগর যুবলীগ নেতা দেবাশীষ পাল দেবু বলেছেন, ‘৭৫-এর পর বাংলাদেশে সবচেয়ে সৎ, যোগ্য ও সাহসী নেতার নাম

2022-09-28T21:08:49+00:00
2022-09-28T21:08:49+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
প্রধানমন্ত্রীর জম্মদিন উপলক্ষে
যুবলীগ নেতা দেবাশীষ পাল দেবুর বস্ত্র বিতরণ
চট্টগ্রাম ব্যুরো
প্রকাশ: বুধবার, ২৮ সেপ্টেম্বর, ২০২২, ৯:০৮ পিএম   (ভিজিট : ২৩৯)
X

চট্টগ্রাম মহানগর যুবলীগ নেতা দেবাশীষ পাল দেবু বলেছেন, ‘৭৫-এর পর বাংলাদেশে সবচেয়ে সৎ, যোগ্য ও সাহসী নেতার নাম শেখ হাসিনা। দেশী বিদেশী নানান সংস্থার একাধিক জরিপে জননেত্রী শেখ হাসিনার জনপ্রিয়তা ধারাবাহিক ভাবে বেড়েই চলেছে৷ যার অন্যতম কারণ বঙ্গবন্ধুকন্যা নিজের ভাগ্য ও সুখের জন্য রাজনীতি করেন না; তিনি  রাজনীতি করেন এই বাংলাদেশের মানুষের ভাগ্য পরিবর্তনের জন্য। 

প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা রাষ্ট্র নায়ক শেখ হাসিনার ৭৬তম জন্মদিন উপলক্ষে বাংলাদেশ আওয়ামী যুবলীগ কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির চেয়ারম্যান অধ্যাপক শেখ ফজলে শামস পরশ ও সংগ্রামী সাধারণ সম্পাদক আলহাজ্ব মাইনুল হোসেন নিখিল এর নির্দেশে ঘোষিত কর্মসুচীর অংশ হিসেবে চট্টগ্রাম মহানগর যুবলীগ নেতা দেবাশীষ পাল দেবুর উদ্যোগে সমাজের সুবিধাবঞ্চিত নারী ও পুরুষের মধ্যে বস্ত্র বিতরণ ও আলোচনা সভায় তিনি এসব কথা বলেন৷  

এসময় দেবাশীষ পাল দেবুর আরো বলেন, জাতীর পিতা বঙ্গবন্ধু মুজিব যে স্বপ্নের বীজ এই বাংলার মাটিতে বুনে গিয়েছিলেন আজ তারই কন্যার বলিষ্ঠ নেতৃত্বে সেই স্বপ্ন গুলো এক এক করে বাস্তবায়িত হচ্ছে৷ বাংলাদেশের উন্নয়ন আর অগ্রগতি দেশ বিরোধীরা কখনোই মেনে নিতে পারেনা তাই বার বার শেখ হাসিনাকে হত্যার উদ্দেশ্যে বর্বরোচিত হামলা চালানো হয়েছে৷ তবে দেশ ও দশের দোয়া ও আশির্বাদে মহান সৃষ্টি কর্তা তাঁকে মৃত্যুর মুখ থেকে ফিরিয়ে এনেছেন।

চট্টগ্রাম নগর যুবলীগ নেতা আনিফুর রহমান লিটুর সভাপতিত্বে ও রাশেদ চৌধুরীর সঞ্চালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় এ সময় আরও বক্তব্য রাখেন, সুফিউর রহমান টিপু, নুরনবী পারভেজ, রায়হান নেওয়াজ সজীব, মারুফ আহমেদ সিদ্দিক, ইমতিয়াজ আহমেদ বাবলা, ফরহাদ আবদুল্লাহ, মো. ইসমাইল, সাজ্জাদ আলী জুয়েল, সালাউদ্দিন, সরোয়ার হোসেন, মারুফুল ইসলাম মারুফ, সাজিবুল ইসলাম সজীব আবু নাসের জুয়েল, মো. রাশেদ, জিৎকর বাবু,মামুন ভুইঁয়া, জুয়েল  দাশ রানা,আরমান, প্রনব দাশ, শহীদুল ইসলাম শহীদ, মাকসুদুর রহমান, হৃদয় কুমার দাস, আবদুল্লাহ আল মামুন, রাশেদুল আলম ইমু, তানজিম উদ্দীন, আকবার জুয়েল, সৈয়দ সুলতান ফাহিম, আবিদ হাসান, ইফতেখার উদ্দিন ইফতি, নুরুল ইসলাম রিয়াদ, নজরুল ইসলাম টিপু, মামুনহোসন, ইসরাফিল, সজীব কান্তি দাশ, সোহাগ দেব নাথ, আরমান হাসান মুরাদ, রিমন, বাপ্পা, দ্বীপ, রিমন, মানিক প্রমুখ।

বাবু/জাহিদ





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy