প্রকাশ: বুধবার, ২৮ সেপ্টেম্বর, ২০২২, ৯:১৮ পিএম (ভিজিট : ২৪০)

X
নেত্রকোণার বারহাট্টায় আওয়ামী লীগের কেন্দ্রীয় ধর্ম বিষয়ক উপ কমিটির সদস্য ইমরান হোসেন সুমনের উদ্যোগে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী দেশরত্ন শেখ হাসিনার ৭৬তম জন্মদিন উপলক্ষে ও আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ থেকে।
বারহাট্টা উপজেলা এলাকার বিভিন্ন পূজা মণ্ডপ, ব্রাহ্মণ ও পুরোহিতদের মধ্যে ৩ হাজার টাকা করে বারহাট্টা উপজেলায় ৫১টি পূজায় আর্থিক অনুদান প্রদান ও সম্প্রীতি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৮ সেপ্টেম্বর) সাহতা ইউনিয়নের স্বল্প দশাল গ্রামে ইমরান হোসেন সুমনের নিজ বাসায় অনুষ্ঠিত হয়েছে। দুপুর ১১টায় স্বল্প দশাল গ্রামে ইমরান হোসেন সুমনের নিজ বাসায় আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নেত্রকোণা জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও নেত্রকোণা জেলা পরিষদ প্রশাসক প্রশান্ত কুমার রায়।
এ সময় মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী দেশরত্ন শেখ হাসিনার ৭৬তম জন্মদিন উপলক্ষে কেক কেটে দোয়া মোনাজাত ও আর্শিবাদ কামনা করা হয়। বারহাট্টা উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও বারহাট্টা পূজা উদযাপন পরিষদের সভাপতি দীপক কুমার সাহা সেন্টুর সভাপতিত্বে ও বারহাট্টা উপজেলা কৃষক লীগের সভাপতি ও উপজেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক মৃনাল কান্তি জোয়ারদারের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বারহাট্টা উপজেলা পরিষদ চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সদস্য মুহাম্মদ মাইনুল হক কাসেম, উপজেলা নির্বাহী অফিসার এস এম মাজহারুল ইসলাম, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা কাজী আব্দুল ওয়াহেদ।
বারহাট্টা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি লুৎফুল হক, বারহাট্টা উপজেলা যুব মহিলা লীগের আহ্বায়ক ও উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান শাহিনুর আক্তার সায়লা,বারহাট্টা উপজেলা আওয়ামী যুবলীগের সভাপতি হাদিস ফকির, সাহতা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নূর মোহাম্মদ,বাউসী ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা আওয়ামী লীগের সদস্য শেখ হুমায়ুন কবীর, উপজেলা যুব মহিলা লীগের যুগ্ম আহ্বায়ক খেলন আক্তার, বাংলাদেশ বুলেটিন পত্রিকার নেত্রকোণা জেলা প্রতিনিধি সোহেল খান দূর্জয় প্রমুখ।
এসময় বারহাট্টা উপজেলার ৫১টি পূজা মণ্ডপের সভাপতি ও সাধারণ সম্পাদক বৃন্দ উপস্থিত ছিলেন। উক্ত অনুষ্ঠানে বারহাট্টা উপজেলার ৫১টি সার্ব্বজনীন পূজামণ্ডপ, উপজেলা এলাকার ব্রাহ্মণ ও পুরোহিতদের মধ্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৬তম শুভ জন্মদিন উপলক্ষে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে ইমরান হোসেন সুমন নিজ অর্থায়নে আর্থিক অনুদান প্রদান করেন।
বাবু/জাহিদ