মেহেরপুরে ১৫ কেজি রুপাসহ আটক ২

মিনারুল ইসলাম, মেহেরপুর

সারাবাংলা

মেহেরপুরের গাংনীতে ১৫ কেজি রুপাসহ ২ জনকে আটক করেছে পুলিশ। এ সময় রুপা বহনকারী ১টি মটরসাইকেল জব্দ করা

2022-09-29T14:49:51+00:00
2022-09-29T15:06:50+00:00
বৃহস্পতিবার ৬ আগস্ট ২০২৬ ২২ শ্রাবণ ১৪৩৩
বৃহস্পতিবার ৬ আগস্ট ২০২৬
   
মেহেরপুরে ১৫ কেজি রুপাসহ আটক ২
মিনারুল ইসলাম, মেহেরপুর
প্রকাশ: বৃহস্পতিবার, ২৯ সেপ্টেম্বর, ২০২২, ২:৪৯ পিএম  আপডেট: ২৯.০৯.২০২২ ৩:০৬ পিএম  (ভিজিট : ৬০৭)
X

মেহেরপুরের গাংনীতে ১৫ কেজি রুপাসহ ২ জনকে আটক করেছে পুলিশ। এ সময় রুপা বহনকারী ১টি মটরসাইকেল জব্দ করা হয়। আটককৃতরা হলেন, গাংনী উপজেলার চককল্যাণপুর গ্রামের আব্দুল মান্নানের ছেলে আকাশ হোসেন (২৭) ও একই গ্রামের শওকত আলীর ছেলে রানা হোসেন (২৮)।

বৃহস্পতিবার (২৯ সেপ্টেম্বর) সকাল ৮টার দিকে উপজেলার করমদী মাঠপাড়া থেকে তাদেরকে আটক করে স্থানীয় বামন্দী পুলিশ ক্যাম্পের সদসরা। গাংনী থানার ওসি আব্দুর রাজ্জাক জানান, দুইজন মটরসাইকেল  আরোহী তেঁতুলবাড়ীয়া বাজারের দিক থেকে বামন্দী শহরের দিকে যাচ্ছিল। 

তারা করমদী গ্রামের কাছে পৌঁছালে, স্থানীয় বামন্দী পুলিশ ক্যাম্পের একটিদল সন্দেহভাজন ভাবে তাদের গতিরোধ করে। এসময় তাদের মটরসাইকেলের সিট কভারের নিচে তল্লাশি চালিয়ে ১৫ কেজি রুপা উদ্ধার করা হয়। যার আনুমানিক মূল্য ১২ লাখ টাকা। আটককৃতদের নামে মামলার প্রস্তুতি চলছে।

বাবু/জাহিদ





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : bulletinadbd@gmail.com
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy