প্রকাশ: বৃহস্পতিবার, ২৯ সেপ্টেম্বর, ২০২২, ৩:০৮ পিএম (ভিজিট : ২৭৬)

X
জামালপুরের মাদারগঞ্জ উপজেলায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আব্দুল্লাহ আল মামুন শাহীন (৫০) নামে এক ওয়ার্ড আওয়ামী লীগ নেতার মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (২৯ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৬টার দিকে উপজেলার গুনারিতলা ইউনিয়নের গুনারিতলা পূর্বপাড়া গ্রামে এ দুর্ঘটনা ঘটে।
নিহত শাহীন ওই এলাকার মৃত আবুল হোসেনের ছেলে। তিনি গুনারিতলা উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক ও ৯ নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি ছিলেন। পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার সকালে বাড়ির উঠানের সেচ পাম্পে গোসল করতে পাম্পের সুইচে চাপ দেন শাহীন। এতে পাম্পে পানি না উঠায় তিনি টিউবওয়েলে চাপ দিয়ে পাম্পে পানি উঠানোর চেষ্টা করেন।
টিউবওয়েলের হাতল ধরার সাথে সাথে তিনি বিদ্যুতায়িত হন। এরপর স্বজনরা শাহীনকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। নিহত শাহীনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন গুনারিতলা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নাজমুল ইসলাম লিখন।
বাবু/জাহিদ