রাঙ্গাবালীতে পানিতে ডুবে শিশুর মৃত্যু
রাঙ্গাবালী (পটুয়াখালী) প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ২৯ সেপ্টেম্বর, ২০২২, ৩:১১ পিএম আপডেট: ২৯.০৯.২০২২ ৩:১৪ পিএম (ভিজিট : ১৯৮)

X
পটুয়াখালীর রাঙ্গাবালীতে পানিতে ডুবে রিফাত নামে দেড় বছরের এক শিশুর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (২৯ সেপ্টেম্বর) সকাল ৭টার দিকে উপজেলার ছোটবাইশদিয়া গ্রামে এ দুর্ঘটনা ঘটে।
নিহত রিফাত ওই গ্রামের রাতুল প্যাদার ছেলে। জানা গেছে, রিফাতের মা প্রতিদিনের মতো সকালে সাংসারিক কাজে ব্যস্ত ছিলেন। এ ফাঁকে রিফাত খেলার ছলে বাড়ির পাশের ডোবার পানিতে পড়ে যায়। পরে খোঁজাখুঁজির একপর্যায়ে তার লাশ ডোবা থেকে উদ্ধার করা হয়।
রাঙ্গাবালী থানার ওসি মো. নুরুল ইসলাম মজুমদার বলেন, এ ঘটনায় অপমৃত্যু মামলা হবে।
বাবু/জাহিদ