চট্টগ্রামে মাদক মামলায় পুলিশ সদস্যের ১৫ বছর কারাদণ্ড

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

সারাবাংলা

মাদক মামলায় মো. আবুল বাশার (৪০) নামে পুলিশের এক সদস্যকে ১৫ বছরের কারাদণ্ড দিয়েছে আদালত। একই সাথে তাকে

2022-09-29T16:16:05+00:00
2022-09-29T16:16:05+00:00
বৃহস্পতিবার ৬ আগস্ট ২০২৬ ২২ শ্রাবণ ১৪৩৩
বৃহস্পতিবার ৬ আগস্ট ২০২৬
   
চট্টগ্রামে মাদক মামলায় পুলিশ সদস্যের ১৫ বছর কারাদণ্ড
নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
প্রকাশ: বৃহস্পতিবার, ২৯ সেপ্টেম্বর, ২০২২, ৪:১৬ পিএম   (ভিজিট : ২৪৩)
X

মাদক মামলায় মো. আবুল বাশার (৪০) নামে পুলিশের এক সদস্যকে ১৫ বছরের কারাদণ্ড দিয়েছে আদালত। একই সাথে তাকে ৫০ হাজার টাকা জরিমানা ও অনাদায়ে আরও ১ বছরের কারাদণ্ড দেয়া হয়েছে। 

গতকাল বুধবার দুপুরে সপ্তম অতিরিক্ত চট্টগ্রাম জেলা ও দায়রা জজ আ স ম শহীদুল্লাহ কায়সার এ রায় দেন। কারাদণ্ড প্রাপ্ত আসামি মো. আবুল বাশার (৪০) কুমিল্লা জেলার দেবীদ্বার থানার বৈশের কোর্ট এলাকার আব্দুল হামিদের ছেলে। তিনি ব্রাহ্মণবাড়িয়া পুলিশ লাইনে সংযুক্ত ছিলেন।

আদালত সূত্র জানায়,  ২০১৮ সালের ১৮ আগস্ট  মো. আবুল বাশার মটরসাইকেল নিয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মিরসরাইয়ের জোরারগঞ্জ এলাকা অতিক্রমকালে র‌্যাব তাকে তল্লাশি করে। ওই সময় তার কাছ থেকে ৩১ হাজার ৮শ' ইয়াবা পাওয়া যায়। ওই ঘটনায় জোরারগঞ্জ থানায় আবুল বাশারের বিরুদ্ধে  মামলা করা হয়। মামলায় তদন্ত শেষে ২০১৯  সালের ৬ নভেম্বর আবুল বাশারকে অভিযুক্ত করে আদালতে অভিযোগ পত্র দেয় পুলিশ।  ২০২১ সালের ৭ মার্চ আসামির বিরুদ্ধে অভিযোগ গঠনের মাধ্যমে  মামলার বিচার শুরু হয়। ১২ জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ শেষে আদালত আজ এ রায় দেন।

আদালতের বেঞ্চ সহকারী হাফেজ আহম্মেদ জানান, মাদক মামলায় পুলিশের সাবেক এএসআই মো. আবুল বাশারকে ১৫ বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে ৫০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও ১ বছরের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দিয়েছেন। রায় ঘোষণার সময়আসামি আদালতে উপস্থিত ছিলেন। পরে তাকে কারাগারে পাঠিয়ে দেওয়া হয়।

বাবু/জাহিদ






Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : bulletinadbd@gmail.com
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy