পারিবারিক কলহের জেরে কৃষকের আত্মহত্যা

কোটালীপাড়া (গোপালগঞ্জ) প্রতিনিধি

সারাবাংলা

গোপালগঞ্জের কোটালীপাড়ায় পারিবারিক কলহের কারণে অতিষ্ট হয়ে গুরুদাস দত্ত (৫১) নামের এক কৃষক গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে।

2022-09-29T16:51:39+00:00
2022-09-29T16:51:39+00:00
শনিবার ৮ আগস্ট ২০২৬ ২৪ শ্রাবণ ১৪৩৩
শনিবার ৮ আগস্ট ২০২৬
   
পারিবারিক কলহের জেরে কৃষকের আত্মহত্যা
কোটালীপাড়া (গোপালগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ২৯ সেপ্টেম্বর, ২০২২, ৪:৫১ পিএম   (ভিজিট : ৩৯৭)
X

গোপালগঞ্জের কোটালীপাড়ায় পারিবারিক কলহের কারণে অতিষ্ট হয়ে গুরুদাস দত্ত (৫১) নামের এক  কৃষক গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। বৃহস্পতিবার (২৯ সেপ্টেম্বর) উপজেলার  পিড়ার বাড়ী গ্রামে এঘটনা ঘটে। 

এলাকা বাসির সূত্রে যানা যায়, গুরুদাস দত্তের ঋনের টাকা পয়সা নিয়ে প্রায়ই ঝগড়া বিবাদ হতো।  গতকাল বিকেলে ঋণের টাকা পয়সা নিয়ে গুরুদাস দত্তের স্ত্রী কাকলি দত্তসহ পরিবারের অন্যান্য সদস্যদের সাথে ঝগড়া বিবাদের জেরে গুরদাস রাগকরে বাড়ী থেকে চলে যায়, তার পরে রাতে আর বাসায় ফিরে আসেনি। 

বৃহস্পতিবার সকালে আনুমানিক ৭টার দিকে নিখিল দত্তের পুকুর পাড়ে সাধু দত্ত নামের একজন চালতা গাছে গুরুদাস দত্তের লাশ গলায় ফাঁস দেওয়া অবস্থায় ঝুলতে দেখে এলাকা বাসিকে খবর দেয়। গুরুদাস দত্ত পিড়ার গ্রামের মৃত বিজেন্দ্র নাথ দত্তের ছেলে। গুরু দাষের পরিবারের  অন্যান্য সদস্যদের মধ্যে এক স্ত্রী,  দুই ছেলে ও  ছেলের বৌ রয়েছে। 

খবর পেয়ে, ভাঙ্গার হাট নৌ তদন্ত কেন্দ্রর এস আই শহিদুল ইসলাম ও সঙ্গীয় ফোর্সসহ লাশটি উদ্ধার করে সুরতহাল প্রতিবেদন তৈরী করে ময়না তদন্তের জন্য গোপালগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠিয়ে দেয়। 

বাবু/জাহিদ






Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : bulletinadbd@gmail.com
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy