প্রকাশ: বৃহস্পতিবার, ২৯ সেপ্টেম্বর, ২০২২, ৫:৪৯ পিএম (ভিজিট : ২৬৮)

X
প্রধানমন্ত্রী শেখ হাসিনার জীবনের পঁচাত্তর বছর অতিক্রম করা উপলক্ষে নানা কর্মসূচি উদযাপন করেছে দক্ষিণ কেরানীগঞ্জ থানা আওয়ামী সেচ্ছাসেবক লীগ।স্থানীয় সময় বুধবার রাতে ঢাকার কেরানীগঞ্জের চুনকুটিয়া চৌরাস্তা হৃদয় কমিউনিটি সেন্টারে এসব আয়োজন করে দক্ষিণ কেরানীগঞ্জ থানা আওয়ামী সেচ্ছাসেবক লীগের নেতাকর্মীরা।
কর্মসূচির মধ্যে ছিল জন্মদিনের কেক কাটা, ‘বিশেষ মোনাজাত’ ও আলোচনা সভা। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনটির সভাপতি হাজী মিরাজুর রহমান সুমন ও সঞ্চালনা করেন যুগ্ম সাধারণ সম্পাদক আসাদুজ্জামান রাসেল। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন শুভাঢ্যা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি হাজী বাসের উদ্দিন।
এ সময় মিরাজুর রহমান সুমন বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম না হলে যেমন বাংলাদেশ সৃষ্টি হতো না, ঠিক তেমনি তার কন্যা শেখ হাসিনার জন্ম না হলে বাংলাদেশের উন্নয়ন হতো না, অসম্প্রদায়িক বাংলাদেশ হতো না, গণতন্ত্র ফিরত না এবং বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা বিনির্মাণ হতো না। শেখ হাসিনা বাঁচলে বাংলাদেশ বাঁচবে, শেখ হাসিনা থাকলে বাংলাদেশের উন্নয়ন হবে।
এ সময় বক্তব্য রাখেন, ঢাকা জেলা আওয়ামী সেচ্ছাসেবক লীগের সহসভাপতি মো. ইব্রাহীম হোসেন, দক্ষিণ থানা সহ-সভাপতি রফিক গাজী ও সোহেল রানা, সাবেক থানা কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক শাহ্ সেলিম আহমেদ, বিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক পলাশ চন্দ্র দাস, উৎপল মুজুমদার, দপ্তর সম্পাদক ফারুক হোসেন। এছাড়াও উপস্থিত ছিলেন, শুভাঢ্যা ইউনিয়ন সেচ্ছাসেবক লীগের সভাপতি আবুল কাশেম ও সাধারণ সম্পাদক জসিম উদ্দিন, আঞ্চলিক শাখা সেচ্ছাসেবক লীগের সভাপতি মানিক শেখ, শুভাঢ্যা ইউনিয়ন ৩নং ওয়ার্ড আওয়ামী লীগের প্রচার সম্পাদক আহসান উদ্দিন আহম্মেদ রুবেল, শুভাঢ্যা ১নং ওয়ার্ডের মেম্বার মিঠু হোসেন এ্যানি প্রমুখ।
বাবু/জাহিদ