ডোমারে ধান ক্ষেতের সাথে শত্রুতা

রতন কুমার রায়, ডোমার (নীলফামারী)

সারাবাংলা

নীলফামারাীর ডোমার উপজেলায় রাতের অন্ধকারে স্প্রে করে প্রায় এক একর জমির আমন ধান নষ্ট করার অভিযোগ উঠেছে। বৃহস্পতিবার

2022-09-29T17:56:04+00:00
2022-09-29T17:56:04+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
ডোমারে ধান ক্ষেতের সাথে শত্রুতা
রতন কুমার রায়, ডোমার (নীলফামারী)
প্রকাশ: বৃহস্পতিবার, ২৯ সেপ্টেম্বর, ২০২২, ৫:৫৬ পিএম   (ভিজিট : ৩৬৩)
X

নীলফামারাীর ডোমার উপজেলায় রাতের অন্ধকারে স্প্রে করে প্রায় এক একর জমির আমন ধান নষ্ট করার অভিযোগ উঠেছে। বৃহস্পতিবার (২৯ সেপ্টেম্বর) এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রমিজ আলমের কাছে অভিযোগ দিয়েছে বলে  জমির মালিক হাফিজুর ইসলাম জানান। রাতের অন্ধকারে ধান ক্ষেত স্প্রে করে নষ্ট হওয়ায় অন্যান্য কৃষক ও চাষিরা দুঃশ্চিন্তায় আছে।

অভিযোগ সুত্রে জানা গেছে, উপজেলার পাঙ্গাঁ মটুকপুর ইউনিয়নের হাজিপাড়া এলাকার আবুল কালামের ছেলে হাফিজুল ইসলামের বাড়ি হতে প্রায় দুই কিলোমিটার দুরে খোকা ডাক্তার পাড়া এলাকায় এক একর জমি রয়েছে। বাড়ি হতে দুরত্ব বেশি হওয়ায় প্রায় ৮/৯ বছর হতে ডাক্তারপাড়া এলাকার মৃত মনছুর আলীর পুত্র মান বাদশা ধেদাই বর্গা নিয়ে ওই জমি চাষাবাদ করে আসছে। চলতি আমন মৌসুমে হাফিজুল ইসলাম বর্গা চুক্তি বাতিল করে নিজেই ধান চাষ শুরু করেন। ওই এলাকার সকল জমির ধান ভালো থাকলেও শুধু হাফিজুর ইসলামের এক একর জমির ধান ক্ষেত নষ্ট হয়ে গেছে। এতে হাফিজুল ইসলাম তার আগের বর্গাচাষী মান বাদশা ধেদাই শত্রুতা করে জমিতে স্প্রে করে ধান ক্ষেত নষ্ট করেছে বলে অভিযোগ করেছেন।

মান বাদশা তার বিরুদ্ধে অভিযোগের বিষয়টি অস্বীকার করে বলেন, আমি একজন কৃষক। আমি কখনো ধান ক্ষেত নষ্ট করতে পারি না। এটা আমার বিরুদ্ধে ষড়যন্ত্র। এ বিষয়ে উপ সহকারী কৃষি কর্মকর্তা দুলাল মিয়া জানান, এটা ধান গাছের কোন অসুখ না। হয়তো কেউ শত্রুতা করে ধান ক্ষেতে আগাছা নাশক স্প্রে করে ক্ষেতের ধান গাছ নষ্ট করেছে। ল্যাবে পরিক্ষা করলে আসল বিষয় জানা যাবে। উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রমিজ আলম অভিযোগ পাওয়ার বিষয়টি নিশ্চিত করে জানান, কৃষি কর্মকর্তাকে বিষয়টি তদন্ত করতে বলা হয়েছে। তিনি বলেন, প্রতিবেদন পেলে পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে।

বাবু/জাহিদ





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy