শ্রীমঙ্গলে কৃষকদের মাঝে বিনামুল্যে বীজ ও সার বিতরণ

আতাউর রহমান কাজল, শ্রীমঙ্গল

সারাবাংলা

শ্রীমঙ্গলে ২০২২-২০২৩ অর্থবছরে খরিফ-২/২০২২ মৌসুমে মাসকলাই উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে প্রণোদনা কর্মসুচির আওতায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামুল্যে

2022-09-29T19:10:19+00:00
2022-09-29T19:10:19+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
শ্রীমঙ্গলে কৃষকদের মাঝে বিনামুল্যে বীজ ও সার বিতরণ
আতাউর রহমান কাজল, শ্রীমঙ্গল
প্রকাশ: বৃহস্পতিবার, ২৯ সেপ্টেম্বর, ২০২২, ৭:১০ পিএম   (ভিজিট : ২৮২)
X

শ্রীমঙ্গলে ২০২২-২০২৩ অর্থবছরে খরিফ-২/২০২২ মৌসুমে মাসকলাই উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে প্রণোদনা কর্মসুচির আওতায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামুল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ কার্যক্রমের শুভ উদ্ধোধন হয়েছে।

বৃহস্পতিবার (২৯ সেপ্টেম্বর) দুপুরে শ্রীমঙ্গল উপজেলা পরিষদের চেয়ারম্যান ভানুলাল রায় প্রধান অতিথি হিসেবে উপস্হিত থেকে এ কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্ধোধন করেন। এ উপলক্ষ্যে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শ্রীমঙ্গল উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ নিলুফার ইয়াসমিন মোনালিসা সুইটি। 

বিশেষ অতিথি হিসেবে উপস্হিত ছিলেন উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান মিতালী দত্ত। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উপ-সহকারি উদ্ভিদ সংরক্ষন কর্মকর্তা রকেন্দ্র শর্মা।

কৃষি অধিদপ্তর সুত্র জানায়, প্রতি ১ বিঘা জমির জন্য প্রত্যেক কৃষককে ৫ কেজি বীজ, ১০ কেজি টিএপি সার ও ৫ কেজি এমওপি সার দেয়া হয়েছে। উপজেলার ৩৪ জন কৃষক এই প্রণোদনা সহায়তা পেয়েছেন।

বাবু/জাহিদ






Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy