শ্রীমঙ্গলে শিশুদের মাঝে পূজোর কাপড় বিতরণ

আতাউর রহমান কাজল, শ্রীমঙ্গল

সারাবাংলা

শারদীয় দুর্গা পূজা উপলক্ষে শিশুদের মাঝে নতুন কাপড় বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার (২৯ সেপ্টেম্বর) বিকেলে উপজেলার গান্ধীছড়া চা

2022-09-29T20:16:29+00:00
2022-09-29T20:16:29+00:00
সোমবার ১০ আগস্ট ২০২৬ ২৬ শ্রাবণ ১৪৩৩
সোমবার ১০ আগস্ট ২০২৬
   
শ্রীমঙ্গলে শিশুদের মাঝে পূজোর কাপড় বিতরণ
আতাউর রহমান কাজল, শ্রীমঙ্গল
প্রকাশ: বৃহস্পতিবার, ২৯ সেপ্টেম্বর, ২০২২, ৮:১৬ পিএম   (ভিজিট : ২৫১)
X

শারদীয় দুর্গা পূজা উপলক্ষে শিশুদের মাঝে নতুন কাপড় বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার (২৯ সেপ্টেম্বর) বিকেলে উপজেলার গান্ধীছড়া চা বাগানে উদ্দীপ্ত তারুণ্য সংগঠনের আয়োজনে ও মৃত্তিকা শ্রীমঙ্গল এর সহযোগিতায় প্রায় একশত শিশুর মাঝে নতুন কাপড় তুলে দেয়া হয়।

নতুন কাপড় বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্রীমঙ্গল উপজেলা পরিষদ চেয়ারম্যান ভানুলাল রায়,  স্বাস্থ্য  বিভাগের প্রাক্তন পরিচালক ডা. সত্যকাম চক্রবর্তী, উপজেলা ভাইস চেয়ারম্যান হাজী মো. লিটন আহমেদ, ইউপি চেয়ারম্যান দেবাশীষ দেব রাখু, ইউপি চেয়ারম্যান ইয়াসিন আরাফাত রবিন, বালাগঞ্জ ডিগ্রি কলেজের অধ্যাপক অবিনাশ আচার্য, ছড়াকার সজল দাশ, উদ্দীপ্ত তারুণ্যর প্রধান সমন্বয়ক হৃদয় শুভ, মৃত্তিকা শ্রীমঙ্গল এর সমন্বয়ক ইমরান আলিফ প্রমুখ।

উদ্দীপ্ত তারুণ্যের মুখপাত্র শিমুল তরফদার বলেন, আমাদের সংগঠনের শুরুটাই হয়েছিলো সুবিধাবঞ্চিত শিশুদের নিয়ে কাজ করতে গিয়ে। আমরা ২০১৭ সাল থেকে ঈদ ও শারদীয় দুর্গা পূজায় শিশুদের মাঝে নতুন কাপড় বিতরণ করে আসছি। আমাদের সংগঠনের সদস্যের মাসিক চাঁদা ও আমাদের আর্থিকভাবে সহযোগিতা করছেন। আমাদের সমাজের এখনো অনেক সুবিধাবঞ্চিত শিশু রয়েছে যারা নতুন কাপড় পায় না। আমরা  চেষ্টা করছি তাদের মুখে হাসি ফুটাতে। এই কাজে বিত্তবানরা এগিয়ে এলে আমাদের সমাজের সকল সুবিধাবঞ্চিত শিশুর মুখে হাসি ফুটবে।

বাবু/জাহিদ






Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy