প্রকাশ: বৃহস্পতিবার, ২৯ সেপ্টেম্বর, ২০২২, ৮:২১ পিএম (ভিজিট : ৫২৪)

X
টাঙ্গাইলের কালিহাতীতে অগ্নিকাণ্ডে ৬টি দোকান পুড়ে ছাই হয়েছে। বৃহস্পতিবার (২৯ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার রতনগঞ্জ বাজারে এ ঘটনা ঘটে। এতে প্রায় ১৫ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন ক্ষতিগ্রস্তরা। তবে কিভাবে আগুন লেগেছে তা জানা যায়নি,স্থানীয়দের ধারনা সিগারেটের আগুন থেকে সুত্রপাত হয়েছে।
রতনগঞ্জ বাজার বনিক সমিতির সাধারণ সম্পাদক লাট মিয়া জানান, দুপুর আড়াইটার দিকে বাজারে একটি দোকানে আগুন লাগে। মুহুর্তের মধ্যে ৬টি দোকানে আগুন ছড়িয় পরে। এতে একটি ওষুধের দোকান, একটি টিনের দোকান, একটি ফার্নিচারের দোকান ও ৩টি মনোহারি দোকান পুড়ে যায়। আগুনের লেলিহান শিখা দেখে স্থনীয়রা আগুন নিয়ন্ত্রনে আনার চেষ্টা করে। পরে কালিহাতী ফায়ার সার্ভিসের একটি দল এসে আগুন সম্পূর্ণরূপে নিয়ন্ত্রণে আনে।
কালিহাতী ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার নজরুল ইসলাম জানান, আগুন লাগার সংবাদ পাওয়া মাত্রই দ্রুত ঘটনাস্থলে গিয়ে প্রায় আধা ঘন্টার প্রচেষ্টায় আগুন সম্পূর্ণরূপে নিয়ন্ত্রণে আনতে সক্ষম হই। তিনি আরও জানান, মোট ৫টি দোকানে আগুন লাগে। এতে প্রায় ১০ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।
বাবু/জাহিদ