যাত্রাবাড়ীতে বাসচাপায় নিহত ১

নিজস্ব প্রতিবেদক

সারাবাংলা

রাজধানীর যাত্রাবাড়ী থানার মাতুয়াইল হাশেম রোড এলাকায় তিশা এক্সক্লুসিভ বাসের চাপায় মো. ফারুক (৩৬) নামে এক ঠিকাদার নিহত

2022-09-29T21:42:48+00:00
2022-09-29T21:42:48+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
যাত্রাবাড়ীতে বাসচাপায় নিহত ১
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বৃহস্পতিবার, ২৯ সেপ্টেম্বর, ২০২২, ৯:৪২ পিএম   (ভিজিট : ২২৬)
X

রাজধানীর যাত্রাবাড়ী থানার মাতুয়াইল হাশেম রোড এলাকায় তিশা এক্সক্লুসিভ বাসের চাপায় মো. ফারুক (৩৬) নামে এক ঠিকাদার নিহত হয়েছেন। বৃহস্পতিবার (২৯ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে এ দুর্ঘটনা ঘটে। পরে তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে এলে চিকিৎসক জানান তিনি আগেই মারা গেছেন।

নিহত ফারুকের বন্ধু রুবেল বলেন, ফারুক ঠিকাদারি ব্যবসা করত। সকালে বাসা থেকে বের হয়ে হাশেম রোডের মাথায় রাস্তা পারাপারের জন্য দাঁড়ালে ঢাকাগামী তিশা এক্সক্লুসিভ (চাঁদপুর-জ-১১-০০২৯) বাসের চাপায় ঘটনাস্থলেই মারা যায়। পরে পুলিশ এসে মরদেহ উদ্ধার করে ঢাকা মেডিকেলে নিয়ে যায়। পুলিশ বাসটি জব্দ করলেও চালক পালিয়ে গেছে। রুবেল জানান, ফারুক যাত্রাবাড়ীর রায়েরবাগ এলাকায় পরিবার নিয়ে থাকতেন। তিনি লক্ষ্মীপুর জেলার রামগতি থানার পূর্বচর সিতা গ্রামের মোহাম্মদ উল্লার ছেলে।

বিষয়টি নিশ্চিত করে যাত্রাবাড়ী থানার উপ-পরিদর্শক (এসআই) আসাদুজ্জামান  বলেন, মরদেহ ময়নাতদন্তের জন্য ঢামেক হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। এ ঘটনায় মামলা দায়ের প্রস্তুতি চলছে।

বাবু/এসআর





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy