বগুড়ায় বাস উল্টে নিহত ২

বগুড়া প্রতিনিধি

সারাবাংলা

বগুড়ার নন্দীগ্রামে যাত্রীবাহী বাস উল্টে দুইজন নারী নিহত এবং ১০ জন আহত হয়েছেন। বৃহস্পতিবার বিকেলে জেলার নন্দীগ্রাম উপজেলার

2022-09-30T00:21:53+00:00
2022-09-30T00:21:53+00:00
শুক্রবার ৭ আগস্ট ২০২৬ ২৩ শ্রাবণ ১৪৩৩
শুক্রবার ৭ আগস্ট ২০২৬
   
বগুড়ায় বাস উল্টে নিহত ২
বগুড়া প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ৩০ সেপ্টেম্বর, ২০২২, ১২:২১ এএম   (ভিজিট : ৩৭২)
X

বগুড়ার নন্দীগ্রামে যাত্রীবাহী বাস উল্টে দুইজন নারী নিহত এবং ১০ জন আহত হয়েছেন। বৃহস্পতিবার বিকেলে জেলার নন্দীগ্রাম উপজেলার কাথম-কালিগঞ্জ সড়কে দুর্ঘটনাটি ঘটে।

নিহতরা হলেন, নন্দীগ্রাম উপজেলার রনজাই তেঘরি গ্রামের সাইফুল ইসলামের স্ত্রী তাহেরা বেগম (২২) ও নাটোরের সিংড়া উপজেলার হাপানিয়া গ্রামের জমসেদ আলীর মেয়ে জুথি (২২)।

জানা গেছে, বগুড়া থেকে একটি যাত্রীবাহী বাস (টাঙ্গাইল -ব ০১৪২) নন্দীগ্রাম উপজেলার পন্ডিত পুকুর যাচ্ছিল। বিকেল সাড়ে ৩টার দিকে যাত্রীবাহী বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে উপজেলার দলগাছা নামক স্থানে সড়কের পাশে খাদে উল্টে যায়। এতে কমপক্ষে ১০ জন যাত্রী আহত হন।

স্থানীয় লোকজনের সহযোগিতায় নন্দীগ্রাম ফায়ার সার্ভিসের কর্মীরা আহতদেরকে উদ্ধার করেন। তাদের মধ্যে গুরুতর ৫ জনকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বিকেল ৫টার দিকে দুইজন মারা যান।

নন্দীগ্রাম থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন জানান, দুর্ঘটনায় নিহত দুইজনের মরদেহ উদ্ধার করে মর্গে রাখা হয়েছে। চালক ও হেলপার পালিয়ে গেছে। বাসটি আটক করা হয়েছে।

বাবু/এসআর





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : bulletinadbd@gmail.com
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy