চৌদ্দগ্রামে বাসের ধাক্কায় নিহত ২

কুমিল্লা প্রতিনিধি

সারাবাংলা

কুমিল্লার চৌদ্দগ্রামে বাসের ধাক্কায় ২ জন অটোরিকশা যাত্রী নিহতের খবর পাওয়া গেছে। বৃহস্পতিবার সন্ধ্যায় এ দুর্ঘটনা ঘটে। নিহতরা

2022-09-30T00:35:57+00:00
2022-09-30T00:35:57+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
চৌদ্দগ্রামে বাসের ধাক্কায় নিহত ২
কুমিল্লা প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ৩০ সেপ্টেম্বর, ২০২২, ১২:৩৫ এএম   (ভিজিট : ২২২)
X

কুমিল্লার চৌদ্দগ্রামে বাসের ধাক্কায় ২ জন অটোরিকশা যাত্রী নিহতের খবর পাওয়া গেছে। বৃহস্পতিবার সন্ধ্যায় এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন উপজেলার কালিকাপুর ইউনিয়নের বিজয়পুর গ্রামের মফিজুর রহমানের মেয়ে ফাতেমা আক্তার রেবা (২৪) ও চান্দিনা উপজেলার সুজনের মেয়ে মিম (৩)।

জানা গেছে, কুমিল্লা-কাশিনগর রুটের একটি বাস সিএনজিচালিত একটি অটোরিকশাকে পেছন থেকে ধাক্কা দিলে ৩ জন আহত হন। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে মিয়াবাজার এলাকার একটি হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ফাতেমা আক্তার রেবাকে মৃত ঘোষণা করেন। এছাড়া গুরুতর আহতাবস্থায় মিমকে কুমিল্লা নিয়ে গেলে সেখানের একটি হাসপাতালে তার মৃত্যু হয়।

গণমাধ্যমকে এ খবর নিশ্চিত করেছেন মিয়াবাজার হাইওয়ে ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) গিয়াস উদ্দিন। তিনি বলেন, দুর্ঘটনার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে আমরা গিয়েছি। এ বিষয়ে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

বাবু/এসআর





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy