ডাক্তারের ভুলে প্রাণ হারালো শিক্ষার্থী

বগুড়া ব্যুরো

সারাবাংলা

বগুড়ায় চিকিৎসকের ভুল পরামর্শে টিউমার অপারেশন করতে এসে অকালেই প্রাণ হারাতে হলো সিয়াম (১৭) নামে সদ্য শেষ হওয়া

2022-09-30T14:39:17+00:00
2022-09-30T14:39:17+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
ডাক্তারের ভুলে প্রাণ হারালো শিক্ষার্থী
বগুড়া ব্যুরো
প্রকাশ: শুক্রবার, ৩০ সেপ্টেম্বর, ২০২২, ২:৩৯ পিএম   (ভিজিট : ৩৪০)
X

বগুড়ায় চিকিৎসকের ভুল পরামর্শে টিউমার অপারেশন করতে এসে অকালেই প্রাণ হারাতে হলো সিয়াম (১৭) নামে সদ্য শেষ হওয়া এক এসএসসি পরীক্ষার্থীকে। 

ঘটনাটি ঘটেছে, বৃহস্পতিবার রাত সোয়া ১টায় বগুড়া শহরের মফিজ পাগলার মোড় এলাকার আলিফ জেনারেল হাসপাতাল নামে একটি ক্লিনিকে। নিহত সিয়াম বগুড়ার শাজাহানপুর উপজেলার পারটেকুর উত্তর পাড়ার সিএনজি চালক ইয়াকুব আলীর ছেলে। সে দক্ষিণ পারটেকুর উচ্চ বিদ্যালয় থেকে এবারের এসএসসি পরীক্ষায় অংশ নিয়েছে।

জানা গেছে, এসএসসি পরীক্ষা চলাকালীন সিয়ামের নাভির নিচে বাম পার্শ্ব উরুতে ব্যথা অনুভব করে। তাঁকে প্রথমে বগুড়া মোহাম্মদ আলী হাসপাতালের একজন জুনিয়র কনসালটেন্টকে দেখানো হয়। ওই চিকিৎসক পরীক্ষা নীরিক্ষা করে বলেন, সিয়ামের চামড়ার নিচে টিউমার দেখা দিয়েছে। দ্রুত সেটি অপারেশন করে অপসারণ করতে হবে। ওই চিকিৎসকের পরামর্শ অনুযায়ী সিয়ামের পরীক্ষা শেষে তাঁর এক নিকটাত্মীয়ের সহযোগীতায় বগুড়া শহরের মফিজ পাগলার মোড় জজ বাড়ির পাশ্ববর্তী আলিফ জেনারেল হাসপাতাল নামে একটি ক্লিনিকে বৃহস্পতিবার রাতে ভর্তি করানো হয়। চিকিৎসক বলেছেন, রাত ১টায় সিয়ামের অপারেশন করা হবে। সে অনুযায়ী অপারেশনের সব প্রস্তুতি চলছিল। অপারেশন থিয়েটারে অজ্ঞান করার ভুল ইনজেকশন করার ফলে সিয়ামের আর জ্ঞান ফিরেনি। চিকিৎসক অপারেশন করতে এসে দেখেন সিয়াম মারা গেছে। খোঁজ নিয়ে জানা যায়, ওই ক্লিনিকে অ্যানেসথেসিয়ার চিকিৎসকের দায়িত্ব পালন করেন নার্স ও আয়ারা। রোগীর সাথে আসা আপনজনরা অভিযোগ করেন, ভুল ইনজেকশন করে তাদের তরতাজা সুস্থ সবল সন্তানকে মেরে ফেলা হয়েছে। 

বৃহস্পতিবার রাতেই খবর পেয়ে বগুড়া সদর থানার ওসি নূরে আলম, বনানী ফাঁড়ির ইনচার্জ ও এস আই সাজ্জাদসহ সঙ্গীয় পুলিশ সদস্যরা ঘটনাস্থলে উপস্থিত হন। এস আই সাজ্জাদ জানান, অপারেশনের আগেই রোগী মারা গেছে। রোগীর লোকজন আইনগত ব্যবস্থা নিতে চান না। সে কারণে ময়না তদন্ত ছাড়াই লাশ তাদের নিকট হস্তান্তর করা হয়েছে। 

এ ব্যাপারে আলিফ জেনারেল হাসপাতালের পরিচালক মোহাম্মদ ফজলে রাব্বি বলেন, সিয়ামের ফোঁড়া অপারেশনের জন্য বৃহস্পতিবার রাতে আনা হয়েছিল। অপারেশনের জন্য ডাঃ হালিমকে কল করে আনা হয়েছিল। রোগীর অবস্থা খারাপ দেখে সেখানে অপারেশন না করে হাসপাতালে নেয়ার পরামর্শ দেয়া হয়। এর কিছুক্ষণ পরই রেগী মারা যায়। চিকিৎসক কিংবা ক্লিনিক কর্তৃপক্ষের ভুলে সিমায় মারা গেছে এ ঘটনা সঠিক নয় বলে তিনি দাবী করেন। এ দিকে, নিহত সিয়াম এর পারিবারিক সূত্রে জানা যায়, আজ শুক্রবার বাদ জুম্মা পারটেকুর উত্তর পাড়া গ্রামে জানাজা শেষে পারিবারিক গোরস্থানে তাঁকে দাফন করা হবে। 

বাবু/জাহিদ






Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy