কুষ্টিয়া ২৪৯টি মণ্ডপে দুর্গাপূজা অনুষ্ঠিত হচ্ছে

জাহাঙ্গীর হোসেন জুয়েল, কুষ্টিয়া

সারাবাংলা

রং তুলির শেষ আঁচড় টেনে দেবী দুর্গাসহ সব প্রতিমা তৈরির কাজ শেষ করেছেন কুষ্টিয়া জেলার ২৪৯টি পূজা মণ্ডপের

2022-09-30T14:56:45+00:00
2022-09-30T14:56:45+00:00
শনিবার ৮ আগস্ট ২০২৬ ২৪ শ্রাবণ ১৪৩৩
শনিবার ৮ আগস্ট ২০২৬
   
কুষ্টিয়া ২৪৯টি মণ্ডপে দুর্গাপূজা অনুষ্ঠিত হচ্ছে
জাহাঙ্গীর হোসেন জুয়েল, কুষ্টিয়া
প্রকাশ: শুক্রবার, ৩০ সেপ্টেম্বর, ২০২২, ২:৫৬ পিএম   (ভিজিট : ২৬৯)
X

রং তুলির শেষ আঁচড় টেনে দেবী দুর্গাসহ সব প্রতিমা তৈরির কাজ শেষ করেছেন কুষ্টিয়া জেলার ২৪৯টি পূজা মণ্ডপের প্রতিমা কারিগররা। মণ্ডপগুলোতে সকল প্রস্তুতি সম্পন্ন হয়েছে  এদিকে শারদীয় দুর্গোৎসবকে ঘিরে প্রশাসনের পক্ষ থেকে মণ্ডপ ও এর আশপাশের এলাকাগুলোতে বাড়ানো হয়েছে নজরদারী।

কুষ্টিয়া জেলা পূজা উদযাপন পরিষদের দেওয়া তথ্য অনুযায়ী, এ বছর কুষ্টিয়া জেলার ২৪৯টি মণ্ডপে শারদীয় দুর্গোৎসব আয়োজন করা হচ্ছে। এর মধ্যে কুষ্টিয়া সদর উপজেলার ৮২টি, খোকসা উপজেলায় ৬৫টি, কুমারখালী উপজেলায় ৫৫টি, মিরপুর উপজেলায় ২৫টি, দৌলতপুর উপজেলায় ১৩টি এবং ভেড়ামারা উপজেলায় ৯টি পূজা মণ্ডপ রয়েছে।

পূজা মণ্ডপের প্রতিমা শিল্পী সাধন কুমার পাল বলেন, প্রতিমা তৈরীর কাজ শেষ হয়েছে। প্রতিমা আসনে উঠার অপেক্ষায় রয়েছে। ভেড়ামারা জগৎ জননী মাতৃ মন্দিরের পুরোহিত বাম্পী ঠাকুর বলেন, ১ অক্টোবর মহাষষ্ঠী পূজার মধ্য দিয়ে শুরু হবে শারদীয় দুর্গোৎসবের মূল আনুষ্ঠানিকতা। মা দুর্গা এবার মর্তে আসছেন গজে, আর যাবেন নৌকায়। যা সবার জন্য মঙ্গল বয়ে আনবে। আমরা পূজার সব প্রস্ততি সম্পন্ন করেছি। কুষ্টিয়া পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক জয়দেব কুমার বিশ্বাস বলেন, জেলার ২৪৯টি মণ্ডপে দুর্গাপূজা অনুষ্ঠিত হবে। এ অনুষ্ঠানকে কেন্দ্র করে প্রতিটি মন্দিরে প্রস্তুতি সম্পন্ন হয়েছে। প্রশাসনের পাশাপাশি আমরা স্বেচ্ছাসেবক রাখার ব্যবস্থা করেছি।

কুষ্টিয়ার পুলিশ সুপার (এসপি) খাইরুল আলম বলেন, শারদীয় দুর্গোৎসবকে ঘিরে মণ্ডপ গুলোতে আনসার বাহিনীর পাশাপাশি পুলিশ মোতায়েন থাকবে। সেই সাথে টহল টিমও কাজ করবে। যে কোনো অপ্রীতিকর ঘটনা এড়াতে পুলিশ প্রস্তুত রয়েছে।

বাবু/জাহিদ





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy