প্রকাশ: শুক্রবার, ৩০ সেপ্টেম্বর, ২০২২, ৩:৪৩ পিএম (ভিজিট : ২৩৩)

X
বরিশালের গৌরনদী উপজেলার তাঁরাকুপি-কটকস্থল নূরাণী মাদ্রাসা ও এতিম খানার হেফজ্ বিভাগের শিক্ষার্থীরা হিফজুল কুরআন সমাপ্তে তাদের সংবর্ধনা ও ২০২২ সনের নূরাণী বিভাগের দ্বিতীয় সাময়িক পরীক্ষার ফলাফল প্রদান করা হয়েছে।
শুক্রবার (৩০ সেপ্টেম্বর) সকালে মাদ্রাসা কমপ্লেক্সে পরিচালনা কমিটির সভাপতি মো. জুয়েল মিয়ার সভাপতিত্বে সংবর্ধনা সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক ফরহাদ হোসেন মুন্সী।
বিশেষ অতিথি ছিলেন উপজেলা আওয়ামী লীগের বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক বজলুর রশিদ, তাঁরাকুপি-কটকস্থল জামে মসজিদের পরিচালনা কমিটির সভাপতি সমাজ সেবক করম আলী মাঝি, সাধারন সম্পাদক শরীফুর রহমান বেপারী, অবসপ্রাপ্ত শিক্ষক আব্দুল ওহাব মোল্লা, মো. মঈনুল ঘরামীসহ অন্যান্যরা।
বাবু/জাহিদ