ডোমারে নারী খেলোয়ারদের অভিভাবকের সাথে মতবিনিময় সভা

রতন কুমার রায়, ডোমার (নীলফামারী)

সারাবাংলা

‘মাদক ছেড়ে কলম ধরি, সুস্থ্য সুন্দর জীবন গড়ি’ স্লোগানে নীলফামারীর ডোমার উপজেলা ফুটবল প্রশিক্ষণ কর্মশালায় অংশগ্রহণকারী নারী ফুটবল

2022-09-30T16:12:28+00:00
2022-09-30T16:12:28+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
ডোমারে নারী খেলোয়ারদের অভিভাবকের সাথে মতবিনিময় সভা
রতন কুমার রায়, ডোমার (নীলফামারী)
প্রকাশ: শুক্রবার, ৩০ সেপ্টেম্বর, ২০২২, ৪:১২ পিএম   (ভিজিট : ৩৮৬)
X

‘মাদক ছেড়ে কলম ধরি, সুস্থ্য সুন্দর জীবন গড়ি’ স্লোগানে নীলফামারীর ডোমার উপজেলা ফুটবল প্রশিক্ষণ কর্মশালায় অংশগ্রহণকারী নারী ফুটবল খেলোয়ারদের অভিভাবকের সাথে মতবিনিময় সভা ও ক্রীড়া সামগ্রী বিতরণ করা হয়েছে।

শুক্রবার (৩০ সেপ্টেম্বর) সকাল ১১টায় ডোমার ডাকবাংলো মাঠে উপজেলা পরিষদের সার্বিক সহযোগীতায় মতবিনিময় সভা ও ক্রীড়া সামগ্রী বিতরণ করা হয়। ডোমার বহুমূখী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. রবিউল আলমের সভাপতিত্বে উপজেলা পরিষদ চেয়ারম্যান তোফায়েল আহমেদ প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।

এসময় ক্রীড়া সংগঠক ও ডোমার মহিলা ডিগ্রী কলেজের অধ্যক্ষ শাহিনুল ইসলাম বাবু, মাহিগঞ্জ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক হুমায়ুন কবীর, উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি মশিউর রহামন, সহকারী শিক্ষক (স্কাউট) হারুন অর রশীদ, উপজেলা ক্রীড়া সংস্থার সাবেক সাধারন সম্পাদক সফিয়ার রহমান রতন, পৌর কাউন্সিলর মিজানুর রহমান তুলু, প্রশিক্ষক কবীর আহমেদ, অসিত সাহা প্রমুখ উপস্থিত থেকে বক্তব্য রাখেন।

এছাড়াও প্রশিক্ষনার্থী নারী খেলোয়ার শাহরিন আফরোজ মিতু, ক্যাপ্টেন মানতাসা তালুকদার সিথী, অভিভাবক তাপস কুমার অধিকারী বক্তব্য রাখেন। শেষে ৪০ জন প্রশিক্ষণার্থী নারী খেলোয়ারদেরকে জার্সি সেট, বুট জুতা ও অন্যান্য ক্রীড়া সামগ্রী দেওয়া হয়।

বাবু/জাহিদ
                                              





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy