জেলেদের নিকট থেকে চাঁদাবাজীর প্রতিবাদে বিক্ষোভ

শাহজাদপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধি

সারাবাংলা

সিরাজগঞ্জের শাহজাদপুরে জেলেদের নিকট থেকে চাঁদাবাজীর প্রতিবাদে শাহজাদপুর উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি শফিকুর রহমান শফির বিরুদ্ধে বিক্ষোভ

2022-09-30T16:24:39+00:00
2022-09-30T16:27:18+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
জেলেদের নিকট থেকে চাঁদাবাজীর প্রতিবাদে বিক্ষোভ
শাহজাদপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ৩০ সেপ্টেম্বর, ২০২২, ৪:২৪ পিএম  আপডেট: ৩০.০৯.২০২২ ৪:২৭ পিএম  (ভিজিট : ২৪২)
X

সিরাজগঞ্জের শাহজাদপুরে জেলেদের নিকট থেকে চাঁদাবাজীর প্রতিবাদে শাহজাদপুর  উপজেলা  আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি শফিকুর রহমান শফির বিরুদ্ধে বিক্ষোভ করেছে ভুক্তভোগী জেলে সম্প্রদায় ও এলাকাবাসী। 

(৩০ সেপ্টেম্বর) শক্রবার সকালে উপজেলার চরাচিথুলিয়া গ্রামের বাঘাবাড়ি-ফরিদপুর আঞ্চলিক সড়কে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এসময় এলাকার সেলিম মণ্ডল, আবজাল মণ্ডলসহ ভুক্তভোগী জেলেরা বলেন, জেলেরা নদীতে মাছ ধরতে নামলেই তাদের কাছ থেকে জোরপুর্বক চাদাঁ নেয় উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি শফিকুর রহমান শফির নেতৃত্বে একটি বাহিনী। চাদাঁ দিতে অস্বীকার করলেই হামলা, মামলা ও মারপিট করা হয়। তার বাহিনী এলাকায় বিভিন্ন অপকর্ম করে আতংক সৃষ্টি করে। তার কথা মতো না চললেই মারপটি, ভাংচুরসহ নানা রকম অত্যাচার করা হয়। তাদের অত্যাচারে অতিষ্ঠ জেলে সম্প্রদায়সহ এলাকার সাধারন মানুষ। শফির বিরুদ্ধে দ্রুত আইনি ব্যাবস্থা গ্রহণ ও তার শাস্তির দাবি জানিয়েছে এলাকাবাসী । ইতিমধ্যে এ চাদাঁবাজির ঘটনাকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে ৫ জন আহত হয়েছে। পাল্টাপাল্টি মামলাও হয়েছে। 

সেলিম মণ্ডল বলেন, শফিকুর রহমান শফিকে চাঁদা দিলে এবং তার কথা মতো চললে বিএনপির লোকজন আওয়ামী লীগ হয়ে যায় আর চাঁদা না দিলে আওয়ামী লীগের লোকজনকে বিএনপি বানিয়ে দেওয়া হয়। শফির বাহিনীর অত্যাচারে আমরা এলাকাবাসী অতিষ্ঠ। কেউ প্রতিবাদ করলেই হামলা, মামলা ও মারপিট স্বীকার হতে হয়। ভয়ে কেউ শফির বিরুদ্ধে মুখ খোলার সাহস পায়না। নিরবে সহ্য করতে হয় শফির অত্যাচার। এ বিষয়ে, উপজেলা আওয়ামী লীগ সিনিয়ির সহসভাপতি শফিকুর রহমান শফি তার বিরুদ্ধে সকল অভিযোগ অস্বীকার করে বলেন, আমি চাদাঁবাজি করি না। সেলিম মণ্ডল চাঁদাবাজি করে এলাকায় ত্রাস সৃষ্টি করে আমি এর প্রতিবাদ করায় আমার বিরুদ্ধে ওরা ভিত্তিহীন মিথ্যা অভিযোগ এনেছে। আমার ভাবমূর্তি ক্ষুন্ন করার উদ্যেশ্যে সেলিম মণ্ডল আমার বিরুদ্ধে এসব রটাচ্ছে। সেলিম নিজেই তার বাহিনী নিয়ে এলাকায় অপকর্ম করে বেড়ায়।

বাবু/এসআর





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy